লালমনিরহাট সীমান্তে বিজিবি’র সাড়াশি অভিযান: ভারতীয় গরু সহ মাদক জব্দ
প্রতিনিধিঃ
লালমনিরহাট
২৩ নভেম্বর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিভিন্ন বিওপির বিশেষ টহলদল ০৫টি পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় গরু, ফেন্সিডিল, ইস্কাফ সিরাপ ও গাঁজা জব্দ করেছে।
বিজিবি সূত্র জানায়,
২৩ নভেম্বর ২০২৫ রাত আনুমানিক ১০: ৫০ মিনিটি থেকে ১২:৩০ মিনিট পর্যন্ত মোগলহাট বিওপি-সংশ্লিষ্ট কুমারটারী এলাকায় (থানা-আদিতামারী, জেলা-লালমনিরহাট) টহল পরিচালনা করে। এ সময় ভারতীয় সীমান্ত দিক থেকে গরুসহ কয়েকজন চোরাকারবারী বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি টহলদল তাদের চ্যালেঞ্জ করে। এসময় চোরাকারবারীরা গরু ফেলে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ০৮টি ভারতীয় গরু জব্দ করা হয়। অপর দুই অভিযানে চোরাকারবারীদের গতিবিধি সন্দেহজনক মনে হলে টহলদল চ্যালেঞ্জ করে, চোরাকারবারীরা মালামাল ফেলে পালিয়ে গেলে ভারতীয় ইস্কাফ সিরাপ ৭০ বোতল ও ভারতীয় গাঁজা ১৫ কেজি উদ্ধার করা হয়।
অন্যদিকে,
২৪ নভেম্বর ২০২৫ রাত ০৩:৩০ মিনিটে বনচৌকি বিওপি এলাকার উত্তর আমঝোলে (থানা-হাতিবান্ধা ও জেলা-লালমনিরহাট) পরিচালিত অভিযানে ০১টি ভারতীয় গরু আটক করা হয় এবং
সকাল ০৬:৩০ মিনিটে ঝাউরানী বিওপি’র আওতাধীন খামারভাতী (থানা-হাতিবান্ধা ও জেলা-লালমনিরহাট) এলাকায় টহলদল চোরাকারবারীদের চ্যালেঞ্জ করলে তারা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ভারতীয় ফেন্সিডিল ৬৭ বোতল ও ইস্কাফ সিরাপ ৯৯ বোতল জব্দ করা হয়।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়কের পক্ষ থেকে জানানো হয়, উদ্ধারকৃত ভারতীয় গরু ০৯টি, যার আনুমানিক বাজার মূল্য ৬,৪৫,০০০/- টাকা, মাদকদ্রব্য ভারতীয় ইস্কাফ সিরাপ ১৬৯ বোতল, যার মূল্য ৬৭,৬০০/- টাকা, ভারতীয় ফেন্সিডিল ৬৭ বোতল, যার মূল্য ২৬,৮০০/- টাকা এবং ভারতীয় গাজা ১৫ কেজি, যার মূল্য ৫২,৫০০/- টাকা। সর্বমোট আনুমানিক মূল্য ৭ লক্ষ ৯১ হাজার ৯শত টাকা।
এ ঘটনায় সংশ্লিষ্ট চোরাকারবারীদের পরিচয় শনাক্ত ও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
