রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিজিবির টহল দলের উপর চোরাকাবারিদের হামলায় বিজিবি সদস্য আহত।

০ টি মন্তব্য 11 ভিউ 4 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ
print news | বিজিবির টহল দলের উপর চোরাকাবারিদের হামলায় বিজিবি সদস্য আহত। | সমবানী

গত ২৮ সেপ্টেম্বর আনুমানিক দশটার দিকে সুনামগঞ্জ ব্যাটালিয়নের অধীনস্থ ধর্ম পাশা উপজেলার বাংগালভিটা বিওপি হতে সুবেদার সিগন্যাল মো: ইসরাইল খান ও সাথে ১১ সদস্য বিশিষ্ট ১টি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১১৯০/১৫-এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রূপনগর নামক স্থানে টহলে গমন করে।

রবর্তীতে টহল চলাকালীন উক্ত স্থান দিয়ে সংঘবদ্ধ একটি চোরাকারবারীদল ভারতীয় গরুভর্তি ট্রলার চোরাচালান করার সময় টহল দল চোরাকারবারীদের চ্যালেঞ্জ করলে আনুমানিক ১০০-১২০ জন চোরাকারবারীরা সংঘবদ্ধ হয়ে বিজিবি টহল দলকে ঘেরাও করত: ইট, পাথর ও বল্লম নিক্ষেপ করে এবং গাদা বন্দুক দিয়ে বিজিবি টহল দলকে লক্ষ্য করে আনুমানিক ১৫-২০ রাউন্ড ফায়ার করে এবং গরুসহ ১টি ট্রলার রেখে পালিয়ে যায়। উক্ত ফায়ারে নায়েক মো: আখিরু্জ্জামান গুলিবিদ্ধ হয়ে আহত হয় এবং বর্তমানে ওসমানী হাসপাতালে চিকিৎসারত রয়েছে।

উক্ত অভিযানে ৩৩টি গরুসহ ১টি ট্রলার আটক করা হয়, যেখানে বিভিন্ন বল্লম, দা, কাঁচি, পাথর এবং ঢাল বিদ্যমান রয়েছে। উক্ত ঘটনার প্রেক্ষিতে জব্দকৃত মালামালসহ মধ্যনগর থানায় মামলার দায়ের করা হয়েছে।
সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল একেএম জাকারিয়া কাদির জানান বিভিন্ন সীমান্ত এলাকায় প্রায়ই চোরাকারবারীদের হামলার শিকার হতে হচ্ছে বিজিবির সদস্যদের। তবুও জীবন বাজী রেখেই কাজ করছে বিজিবির সদস্য গণ ।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading