রবিবার, ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

তায়কোয়নদো বিশ্ব চ্যাম্পিয়নশীপ-২০২৫ এ বাংলাদেশের সাফল্য নেপথ্যে লালমনিরহাটের প্রত্যন্ত গ্রামের মেয়ে।

০ টি মন্তব্য 9 ভিউ 5 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

লালমনিরহাট
print news | তায়কোয়নদো বিশ্ব চ্যাম্পিয়নশীপ-২০২৫ এ বাংলাদেশের সাফল্য নেপথ্যে লালমনিরহাটের প্রত্যন্ত গ্রামের মেয়ে। | সমবানী

তায়কোয়নদো বিশ্ব চ্যাম্পিয়নশীপ-২০২৫ এ বাংলাদেশের সাফল্যের নেপথ্যে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার সারপুকুরের হরিদাস গ্রামের তৃণমূল কৃষক পরিবারের সন্তান সান্ত্বনা রানী রায়।

ইতালির জেসোলোতে অনুষ্ঠিত ২৩তম আইটিএফ তায়কোয়নদো বিশ্ব চ্যাম্পিয়নশীপ-২০২৫ ভেন্যুতে অনুষ্ঠিত জেসেলো তায়কোয়নদো ফর অল ইন্টারন্যাশনাল ওপেন তায়কোয়নদো চ্যাম্পিয়নশীপ-২০২৫ এ লালমনিরহাটের মার্শাল আর্ট কন্যা সান্ত্বনা রানী রায়ের নেতৃত্বে ৯সদস্যের বাংলাদেশ তায়কোয়নদো টিম স্মরণকালের মধ্যে দুর্দান্ত সাফল্য অর্জন করেছে।

৩ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত ইটালির জেসেলতে অনুষ্ঠিত আন্তর্জাতিক দুইটি তায়কোয়নদো চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা অংশগ্রহণ করে বাংলাদেশের টিমের প্রধান কোচ কাম ম্যানেজার কাম খেলোয়াড় সান্ত্বনা রানী রায় নিজে ২টি স্বর্ণপদকসহ বাংলাদেশ ৫টি স্বর্ণপদক, ৩টি রৌপ্যপদক ও ১টি ব্রোঞ্জপদক অর্জন করেছে।

২৩তম আইটিএফ তায়কোয়নদো বিশ্ব চ্যাম্পিয়নশীপ-২০২৫ এ ক্যাটাগরি ভেটেরান ফিমেলে ৩৫ থেকে ৪৪বছর বয়সী, ৭৭কেজি ওজন শ্রেণিতে (প্রথম থেকে চতুর্থ ড্যান ব্লাক বেল্ট) বাংলাদেশের ২জন পদক অর্জন করেন। এরা হলেন- সান্ত্বনা রানী রায় (স্বর্ণপদক) সাদিয়া হোসেন (রৌপ্যপদক)।

এদিকে ইটালির একই ভেন্যুতে অনুষ্ঠিত জেসেলো তায়কোয়নদো ফর অল ইন্টারন্যাশনাল ওপেন চ্যাম্পিয়শীপ-২০২৫ এ ৩৫ থেকে ৫০বছর বয়সের ক্যাটাগরিতে স্বর্ণপদক, একই বয়সের ক্যাটাগরিতে সাদিয়া হোসেন স্বর্ণপদক, ১৪ থেকে ১৭বছর বয়সী ক্যাটাগরিতে মিনাজ বিন নেওয়াজ সচ্ছ স্বর্ণপদক লাভ করেন। ১৮ থেকে ৩৪বছর বয়সী ক্যাটাগরিতে নোমান বিন নেওয়াজ সূর্য রৌপ্যপদক, ৩৫ থেকে ৫০বছর বয়সী (পুরুষ) ক্যাটাগরিতে হিরেন্দ্র চন্দ্র সরকার স্বর্ণপদক ও ১৮ থেকে ৩৪বছর বয়সী (পুরুষ) ক্যাটাগরিতে মোহাম্মদ মাহতাব হোসেন রৌপ্যপদক এবং একই বয়সের ক্যাটাগরিতে ব্রোঞ্জপদক অর্জন করেছেন মোঃ নাজমুল মিয়া।
উল্লেখ্য ইতালী যাবার পূর্বে এই টিমের খেলোয়ারদের বিরুদ্ধে আদম পাচারের অভিযোগের আঙুল তোলা হয়েছিল।

সান্ত্বনা রানী রায়ে বর্তমানে তায়কোয়নদো ফেডারেশন অব বাংলাদেশ (আইটিএফ) এর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি লালমনিরহাট তায়কোয়নদো অ্যাসোসিয়েশন (এলটিএ) প্রতিষ্ঠা করেছেন।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আপনি পছন্দ করতে পারেন

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading