বিরামপুরে কুকুর কামড়ানো গরুকে জবাই করে মাংস বিক্রির চেষ্টা!
প্রতিনিধিঃ
গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি - দিনাজপুর।
গতকাল রবিবার, দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার ৩ নম্বর খানপুর ইউনিয়নের পান্নাথপুর গ্রামে হান্নান মন্ডলের পুত্র মাসুদ রানার একটি ৮ মাসের গাভ আওলা গাভীটিকে কুকুরে কামড় দেয়।
কুকুরের কামড়ে গরুটি অস্বাভাবিক আচরণ করতে থাকলে গাভীটির মালিক মাসুদ রানা কসাইকে নিজ বাড়িতে ডেকে গোপনে গাভীটিকে জবাই করে। জবাই করা গরুর মাংস বিক্রির জন্য ফুলবাড়ীতে ভ্যান যোগে নিয়ে যাওয়ার সময় লোকজনের সন্দেহ হলে বিরামপুর থানা পুলিশ বিষয়টি জানায়। বিরামপুর থানা পুলিশ গরুর মাংস জব্দ করে তা মাটিতে পুঁতে দেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, হান্নান মণ্ডলের ছেলে মাসুদ রানার একটি ৮ মাসের গাব আওলা গাভীকে ৫/৬ দিন পূর্বে কুকুরে কামড় দেয়। এরপর থেকে গরুটি অস্বাভাবিক আচরণ করতে থাকে নিজের মাথা দেয়ালে আঘাত করা, চোখ উল্টে যাওয়া, খাবার না খাওয়া ইত্যাদি লক্ষণ দেখা দেয়। এক পর্যায়ে গরুটি মৃত্যুর মুখে পতিত কয়েক জন কসাইয়ের সহযোগিতায় কোন পশু চিকিৎসকের পরামর্শ ছাড়াই বাড়িতেই গাভীটিকে জবাই করা হয়।
স্থানীয় লোকজন বিরামপুর থানা পুলিশকে বিষয়টি জানালে বিরামপুর থানা পুলিশের এস আই বকুল ঘটনাস্থলে গিয়ে মাংস জব্দ করে মাটিতে পুঁতে দেন।
বিরামপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বিপুল কুমার চক্রবর্তী বলেন, কুকুরে কামড়ানো বা রোগাক্রান্ত গরু জবাই সম্পূর্ণ আইন বিরোধী এবং জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। ফ্রুট সেফটি এক্ট, অ্যানিমেল সুলো গেটার প্যানেল কোড অনুযায়ী একটি শাস্তিযোগ্য অপরাধ। এই ধরনের মাংস খেলে রেবিস সহ প্রাণঘাতী রোগ ছড়াতে পারে।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Click to share on Reddit (Opens in new window) Reddit
- Click to share on X (Opens in new window) X
- Click to share on Tumblr (Opens in new window) Tumblr
- Click to share on Pinterest (Opens in new window) Pinterest
- Click to share on Pocket (Opens in new window) Pocket
- Click to share on Threads (Opens in new window) Threads
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
