শনিবার, ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

বানারীপাড়ায় শারীরিক প্রতিবন্ধীর উপরে হামলা ও একমাত্র অবলম্বন বৌ গাড়ী ভাঙচুর

০ টি মন্তব্য 42 ভিউ 3 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

মোঃ সাব্বির হোসেন, বানারীপাড়া, বরিশাল
print news | বানারীপাড়ায় শারীরিক প্রতিবন্ধীর উপরে হামলা ও একমাত্র অবলম্বন বৌ গাড়ী ভাঙচুর | সমবানী

বরিশালের বানারীপাড়ায় জমি নিয়ে বিরোধে প্রতিবন্ধী চাচাকে মারধর ও জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন বৌ গাড়ী ভাঙচুর করে। ঘটনাটি উপজেলার চাখার ইউনিয়নের বড় চাউলাকাঠী গ্রামের ফারুক মাঝির(৪২) সাথে ঘটে।ফারুক মাঝি জানান,গত ৪ মে রবিবার নিজ বাড়িতে লাগানো ফলের গাছ তার ভাইয়ের ছেলে নবীন(২৭) ও রবিউল(৩০) লাগাতার কাটতে শুরু করে। এসময়ে তিনি বাঁধা দিলে নবীন,রবিউল,আল আমীন তাকে এলোপাতাড়ি ভাবে মারধর করে।

পরবর্তীতে আত্মীয় কামরুল মাঝি ও পারুল বেগমের উপস্থিতিতে হামলাকারীরা তার (ফারুক মাঝি) জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন বৌ গাড়ীটি ভাঙচুর করে এবং তার পরিবারকে বসতবাড়ি থেকে উচ্ছেদ করতে জোর পায়তারা চালায়। অন্যদিকে ফারুক মাঝি শারিরীক ভাবে প্রতিবন্ধী কিন্তু প্রতিবেশী স্বজনদের কাছে থেকে পাচ্ছে না সহানুভূতি। এখন বসতবাড়ি থেকে উচ্ছেদ ও প্রান হারানোর শঙ্কায় কাটছে প্রতিটি মুহূর্ত। তাই পরিবারের নিরাপত্তা ও ন্যায় বিচারের দাবিতে ৪ জনকে বিবাদী করে একটি লিখিত অভিযোগ নিয়ে বানারীপাড়া থানা পুলিশের দারস্থ হয়েছে শারীরিক প্রতিবন্ধী ফারুক মাঝি।

এ ব্যাপারে বানারীপাড়া থানার ওসি মোঃ মোস্তফা জানান,আমরা ইতিমধ্যে একটি অভিযোগ পেয়েছি এবং অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে ভুক্তভোগীদের সর্বোচ্চ সহযোগিতা ও অভিযুক্তদের আইন অনুক ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading