বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগামে জেলা বিএনপিকে নিয়ে অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

০ টি মন্তব্য 4 ভিউ 4 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

কুড়িগ্রাম
print news | কুড়িগামে জেলা বিএনপিকে নিয়ে অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন | সমবানী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পরাজয়ের কারণ জেলা বিএনপির গ্রুপিং ও অভ্যন্তরীণ কোন্দল হিসেবে অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে কুড়িগ্রাম জেলা বিএনপি। রবিবার দুপুরে বিএনপি কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিএনপির সদস্য সচিব ও কুড়িগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সোহেল হোসনাইন কায়কোবাদ।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজার রহমান, যুগ্ম আহবায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, পৌর বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব, জেলা ছাত্রদলের সভাপতি আমিমুল ইহছানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে বলা হয়, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে কুড়িগ্রাম-২আসনে বিএনপি প্রার্থীকে পরাজিত দেখানো হয়েছে মর্মে ইতোপূর্বে সংবাদ সম্মেলনের মাধ্যমে সকলকে জানানো হয়েছে। রিটার্নিং কর্মকর্তাকেও লিখিতভাবে এ বিষয়ে জানানো হয়েছে। এরপর হাইকোর্টে এ বিষয়ে রিট করা হয়েছে।

অথচ একটি মহল উদ্দেশ্যমূলকভাবে এ নির্বাচনে পরাজয়ের কারণ দলীয় গ্রুপিং ও অভ্যন্তরীণ কোন্দল বলে অপপ্রচার করছে। তারা ষড়যন্ত্র করে একটি পত্রিকায় সাংবাদিকতার নিয়ম বহির্ভূতভাবে দলীয় নেতৃবৃন্দের মতামত না নিয়ে একটি বিভ্রান্তিকর রিপোর্ট প্রকাশ করে।

প্রকৃত পরাজিত প্রার্থীকে বিজয়ী করে দেবার জন্য যে সুক্ষ্ম কারচুপি করা হয়েছে তার দায়টি আমাদের দলের উপর চাপানোর ষড়যন্ত্র করা হচ্ছে। বিএনপির ঐক্য নষ্ট করার জন্য তারা দলের বিপক্ষে কাজ করছে। কিন্তু আমরা জেলা বিএনপি ঐক্যবদ্ধ রয়েছি।

বিএনপির সকল নেতৃবৃন্দ এক সাথে কাজ করছি ভবিষ্যতেও করে যাবো। আগামীতে সংবাদ প্রকাশনার ক্ষেত্রে বিএনপির দায়িত্বশীল নেতৃবৃন্দের মতামত নিয়ে সঠিক সাংবাদিকতা করার জন্য সংবাদকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading