কুড়িগ্রামে নতুন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ
প্রতিনিধিঃ
হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম
কুড়িগ্রামে নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মিজ অন্নপূর্ণা দেবনাথ। এর আগে, তিনি উপভূমি সংস্কার কমিশনার (উপসচিব) ভূমি সংস্কার বোর্ডে কর্মরত ছিলেন।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে ১৪ জন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসাবে রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে বদলির এ তথ্য জানানো হয়।
এর আগে, চলতি বছরের ১ সেপ্টেম্বর কুড়িগ্রামে জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন সিফাত মেহনাজ।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, বর্তমান সরকারের মেয়াদে এ নিয়ে পরপর তিনজন জেলা প্রশাসককে পদায়ন করা হয় কুড়িগ্রাম জেলায়। তাদের সবাই নারী। ২০২৪ সালে ৫ আগস্টের পর প্রথম পদায়ন করা হয় নুসরাত সুলতানা, এরপর চলতি বছর আগস্ট মাসে জেলা প্রশাসক হিসাবে পদায়ন করা হয় সিফাত মেহনাজ এবং সর্বশেষ পদায়ন করা হয় অন্নপূর্ণা দেবনাথকে।
এর আগে ২০১৮ সালে কুড়িগ্রামে প্রথম নারী জেলা প্রশাসক পদায়ন করা হয় সুলতানা পারভীনকে। এনিয়ে জেলায় নারী জেলা প্রশাসকের সংখ্যা দাঁড়ালো ৪ জনে। বিষয়টি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজনদের নানা মন্তব্যে ভাইরাল হওয়ায় কুড়িগ্রামে টক অব দ্যা টাউনে পরিনত হয়েছে।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
