দুমকিতে বিএনপির নেতাকর্মীদের সাথে আলতাফ হোসেন চৌধুরীর মতবিনিময় সভা
প্রতিনিধিঃ
জাহিদুল ইসলাম, দুমকি(পটুয়াখালী)
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীর দুমকিতে বিএনপির নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন দলের ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্র ও বানিজ্য মন্ত্রী আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী।
শনিবার (২২ নভেম্বর) বিকেলে দুমকি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের নলদোয়ানি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত এ সভায় তিনি বলেন, ভারতের তাবেদার আওয়ামী লীগ আমাদের দাবিয়ে রেখেছিলো ১৬ বছর, ছাত্রদের সাথে আমরা নেমে আওয়ামী লীগকে তাড়িয়েছি। আগামীতে আমরা সবাই মিলে সুন্দর একটা দেশ গড়বো। এখন ফেব্রুয়ারিতে নির্বাচনে অংশগ্রহণের জন্য বিএনপি প্রস্তুত। সরকার ঘোষিত নির্ধারিত সময়ে নির্বাচনের ব্যবস্থা করতে অন্তর্র্বতীকালীন সরকারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে বিএনপি।
তিনি আরও বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে নির্বাচনে অংশ নেবেন। নিরঙ্কুশ বিজয়ের মধ্য দিয়ে বিএনপি জনগণের সরকার প্রতিষ্ঠা করবে এবং তারেক রহমানই হবেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মাকসুদ আহম্মেদ বায়েজীদ (পান্না), দুমকী উপজেলা বিএনপি সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন হাওলাদার।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আহসান ফারুক, যুবদলের সাবেক সদস্য সচিব সালাউদ্দিন রিপন শরীফ, যুগ্ম আহবায়ক মোঃ সোহেল, উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক মোঃ জাহিদ খান, ও সাবেক কৃষক দলের সভাপতি সৈয়দ আতিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ সুমন শরীফ।
সভায় সভাপতিত্ব করবেন দুমকি উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহবায়ক মতিউর রহমান দিপু।সঞ্চালনায় ছিলেন সাবেক সভাপতি, পাঙ্গাশিয়া ইউনিয়ন বিএনপি ও সদস্য, দুমকি উপজেলা বিএনপি মোঃ আনোয়ার হোসেন ফরাজী। এসময় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Click to share on Reddit (Opens in new window) Reddit
- Click to share on X (Opens in new window) X
- Click to share on Tumblr (Opens in new window) Tumblr
- Click to share on Pinterest (Opens in new window) Pinterest
- Click to share on Pocket (Opens in new window) Pocket
- Click to share on Threads (Opens in new window) Threads
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
