রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে সুপারী পাঠাতে গিয়ে বি এস এফের গুলিতে প্রাণ গেল যুবকের।

০ টি মন্তব্য 28 ভিউ 3 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ
print news | ভারতে সুপারী পাঠাতে গিয়ে বি এস এফের গুলিতে প্রাণ গেল যুবকের। | সমবানী

সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি সীমান্তে অবৈধ ভাবে ভারতে সুপারি পাঠানোর সময় ভারতের সীমান্ত রক্ষী বি এস এফ এর গুলিতে প্রাণ হারিয়েছেন এক যুবক। সে উপজেলার ধনপুর ইউনিয়নের গামারতলা পূর্ব খাসপাড়া এলাকার জয়নাল আবেদীনের পুত্র সাইদুল ইসলাম (২৫)। বুধবার সন্ধ্যার পর সে ভারতে অবৈধ অনুপ্রবেশ করে সুপারী পাঠানোর চেষ্টা করলে বি এস এফ তাকে গুলি করে। সাথে সাথে তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।

সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক একেএম জাকারিয়া কাদির জানান, বিএসএফের গুলিতে নাকি ভারতীয় গারোদের গুলিতে নিহত হয়েছেন তা নিশ্চিত হওয়া যায় নি। এজন্য মাছিমপুর বিওপি ও ভারতের কড়াইগড়া বিএসএফ ক্যাম্পের পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে। বৈঠকের পর বিস্তারিত জানা যাবে।
সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক রফিকুল ইসলাম জানান নিহতের বুকে ও পেটে দুটি গুলি লেগেছে। ময়নাতন্তদের পর বিস্তারিত জানা যাবে।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading