কুড়িগ্রামে গায়ে হলুদের আগেই সড়কে ঝড়ল যুবকের প্রাণ
প্রতিনিধিঃ
হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম
কুড়িগ্রামের রাজারহাটে গায়ে হলুদ না লাগাতেই ট্রলির ধাক্কায় প্রাণ গেল মনিরুজ্জামান মুন্না (৩৫) নামে এক মটর সাইকেল আরোহীর। মঙ্গলবার (১৭জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নাজিমখান বাজার সংলগ্ন সাকিন মজিদ মেমোরিয়াল হাসপাতালের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত যুবক রংপুর জেলার হারাগাছ উপজেলা শহরের বাংলাবাজার ঠাঁকুরদান এলাকার মাহফুজার রহমানের ছেলে।
তিনি এবি খালেদ গুলের সেলসম্যান হিসেবে নাজিমখান এলাকায় কর্মরত ছিলেন। সেখানেই তিনি ভাড়া থাকতেন। এ সপ্তাহেই গাঁয়ের হলুদের অনুষ্ঠান হওয়ার কথা ছিল ওই যুবকের। কিন্তু বিধাতার নির্মম পরিহাস স্বপ্ন ছোঁয়ার আগেই প্রাণ হারাতে হল তাকে।
এলাকাবাসী ও পুলিশ জানান, মঙ্গলবার সকালে নাজিমখান বাসা থেকে মটর সাইকেল নিয়ে সড়কে বের হওয়ার সাথে সাথে একটি নছিমন অপর একটি সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে সরাসরি মটরসাইকেল চালক মনিরুজ্জামান মুন্নাকে ধাক্কা দিলে ট্রলির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এসময় ট্রলিটি নিয়ন্ত্রন হারিয়ে পাশের একটি খাদে পড়ে যায়।
খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে। এসময় সামাজিক যোগাযোগ মাধ্যমে লাশের ছবি দেখে মুন্নার বাড়ির লোকজন এসে লাশ শনাক্ত করে নিয়ে যায়। সম্প্রতি মনিরুজ্জামান মুন্নার সাথে রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়নের চৌমোহনী মিলের পাড় বাজারের পাশে জনৈক মোকছেদ আলীর মেয়ের সাথে বিয়ে রেজিষ্ট্রি হয়েছিল। আগামী শুক্রবার তার গায়ের হলুদ ও আনুষ্ঠানিকতার দিন ধার্য্য করা ছিল বলে পারিবারিক সূত্রে জানা যায়।
এ ব্যাপারে রাজারহাট থানার ডিউটিরত সাব-ইন্সেপেক্টর বিকাশ চন্দ্র রায় জানান, এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
