গ্রাম আদালতকে জনমুখি করতে ধর্মপাশা উপজেলা প্রসাশনের বিশেষ উদ্যোগ।
প্রতিনিধিঃ
লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ
অদ্য ৩০ ডিসেম্বর ২০২৪ ধর্মপাশা উপজেলা প্রসাশনের উদ্যোগে গ্রাম আদালত প্রচারণার জন্য লিফলেট বিতরণ ও উপজেলার সকল ইউনিয়নে গ্রাম আদালত বার্তা সংক্রান্ত দুটি করে ফেসটুন প্রদান করার হয়। উপজেলা আইন শৃঙ্খলা বিষয়ক মাসিক সভায় লিফলেট বিতরণ উদ্ভোধন করেন জনাব মোহাম্মদ গিয়াস উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার, ধর্মপাশা। এসময় উপস্থিত ছিলেন জনাব অলিদুজ্জামান, সহকারি কমিশনার (ভূমি) এবং সকল ইউপি চেয়ারম্যানসহ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সকল সদস্যবৃন্দ।
‘অল্প সময়ে স্বল্প খরচে, সঠিক বিচার পেতে; চলো যাই গ্রাম আদালতে’’ এই স্লোগানকে সামনে রেখে ধর্মপাশা উপজেলা প্রসাশনের এই বিশেষ উদ্যোগ। গ্রাম আদালত আইন ২০০৬ (সংশোধিত ২০১৩, ২০২৪) এর বার্তা গ্রামীন সাধারণ মানুষের নিকট পৌছাঁতে, জানুয়ারী ২০২৫ এর মধ্যে উপজেলার প্রতিটি ইউনিয়নে ইউনিয়ন পরিষদের নেতৃত্বে লিফলেট বিতরণ ও ইউনিয়ন পরিষদ ভবনে দৃশ্যমান স্থানে গ্রাম আদালত এর বার্তা সংক্রান্ত ফেসটুন লাগানোর পরিকল্পনা করা হয়েছে।
গ্রাম আদালত হচ্ছে একটি আইনি আদালত এবং বাংলাদেশে বিচারিক ব্যবস্থায় সর্বনিম্ন আদালত। গ্রাম আদালত আইন, ২০০৬ অনুযায়ী স্থানীয়ভাবে কিছু ছোট ছোট বিরোধের সহজ ও দ্রুত নিষ্পতির জন্য ইউনিয়ন পরিষদে এই আদালত গঠিত হয়। এই আদালত অনধিক ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা মূল্যমানের ফৌজদারী ও দেওয়ানী মামলার বিরোধ নিষ্পতি করতে পারে। এই আদালত পরিচালনায় আইনজীবী নিয়োগের প্রয়োজন ও বিধান নেই।
‘‘গ্রাম আদালত’’ স্থানীয়ভাবে ইউনিয়ন পরিষদ সদস্য ও বিচারের আওতাভুক্ত উভয়পক্ষ কর্তৃক মনোনিত প্রতিনিধিসহ মোট ৫ সদস্য নিয়ে গঠিত হয়।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
