মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফিলিস্তিনে ঈসরাইলের বর্বরোচিত হামলার প্রতিবাদে সুনামগঞ্জে তৌহিদী জনতার বিক্ষোভ-সমাবেশ।

০ টি মন্তব্য 12 ভিউ 4 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

লতিফুর রহমান রাজু
print news | ফিলিস্তিনে ঈসরাইলের বর্বরোচিত হামলার প্রতিবাদে সুনামগঞ্জে তৌহিদী জনতার বিক্ষোভ-সমাবেশ। | সমবানী

ফিলিস্তিনে ঈসরাইলের বর্বরোচিত হামলা ও ভারতে মুসলমানদের উপর নির্যাতনের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ-সমাবেশ করেছে তৌহিদী জনতা।
শুক্রবার (২১ মার্চ) বাদ জুম্মা বিভিন্ন মসজিদ থেকে মুসল্লিরা খন্ড খন্ড মিছিল নিয়ে শহরের ট্রাফিক পয়েন্টে এসে সমাবেশে মিলিত হন।

জেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মুফতি আব্দুল হক আহমদীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা হেফাজতে ইসলামের সভাপতি ও দারুল উলুম মাদানীয় মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল বছির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জামেয়া ইসলামিয়া দারুল হাদিস তেঘরিয়া মাদ্রাসার মোহতামীম মাওলানা মুফতি বদরুল আলম, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা মুজিবুর রহমান।

অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, মল্লিকপুর হিলফুল ফুজুল ইসলামী যুব সংঘের সভাপতি মাওলানা সাব্বির আহমদ, জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা শহীদুল আলম পলাশী, জেলা খেলাফত মজলিশের সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ জয়নুল ইসলাম, জামেয়া ইসলামিয়া মাদানীয়া মাদ্রাসার মোহাদ্দিস মুফতি মোস্তফা কামাল সিহাবী, মাওলানা আব্দুর রকিব বিশ্বম্ভরপুরী, মাওলানা মিজানুর রহমান, মাওলানা আলী নূর আহমদ, মাওলানা নূরুজ্জহামান আলমগীর প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, আন্তর্জাতিক যুদ্ধ বিরতি আইন লঙ্গন করে ঘুমন্ত ফিলিস্তিনের নারী ও শিশুর উপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানান। অবিলম্বে গাজায় ইসলাইলী বাহিনীর কাপুরোষোচিত হামলা ও আগ্রাসন বন্ধের জন্য জাতিসংঘ সহ বিশ্বের নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করেন। এছাড়াও ভারতে মুসলমান নির্যাতন বন্ধ না হলে ইসরাইলী এবং ভারতীয় পন্য বয়কটের আহবন জানান।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

থেকে আরও পড়ুন

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading