সোমবার, ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

মাথা গোঁজার ঠাঁই—বোরহানউদ্দিনে সরকারের গৃহনির্মাণ কর্মসূচিতে জীবন বদলে গেল অন্ধ হাফেজ সহ দুই পরিবারের

০ টি মন্তব্য 3 ভিউ 5 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

মিসেস অনন্যা হাওলাদার, বোরহানউদ্দিন
print news | মাথা গোঁজার ঠাঁই—বোরহানউদ্দিনে সরকারের গৃহনির্মাণ কর্মসূচিতে জীবন বদলে গেল অন্ধ হাফেজ সহ দুই পরিবারের | সমবানী

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় অন্ধ কুরআনের হাফেজ সহ ভিটেমাটিহীন, ক্ষতিগ্রস্ত ও বস্তিবাসী হতদরিদ্র মানুষের মুখে হাসি ফুটেছে গৃহনির্মাণ কর্মসূচির বরাদ্দে।
উপজেলা সমাজসেবা প্রকল্প বাস্তবায়ন কমিটির উদ্যোগে সরকারি নির্দেশনা অনুযায়ী দুইটি অসহায় পরিবারের জন্য নতুন ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে।

এ কার্যক্রমের সার্বিক তদারকি ও পরিচালনায় ছিলেন বোরহানউদ্দিন উপজেলার সাবেক উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান-উজ্জামান। তার মানবিক উদ্যোগ ও সঠিক তত্ত্বাবধানে ঘর নির্মাণের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

উপজেলা সমাজসেবা অফিসার মিয়া মনজুর এ এলাহি আল-আমীন জানান, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্দেশনা অনুসারে ভিটেমাটিহীন ও বস্তিবাসী পরিবারগুলোর পুনর্বাসনের অংশ হিসেবে ২টি পরিবারকে নির্বাচন করা হয়। সার্ভেয়ারের মাঠ জরিপ, বাস্তব তথ্য যাচাই-বাছাই এবং উপকারভোগীদের প্রকৃত অবস্থা পর্যালোচনা শেষে যাদের ঘর প্রয়োজন সবচেয়ে বেশি—তাদেরই অগ্রাধিকার দেওয়া হয়।

নির্বাচিত দুই পরিবার হলো—
১. মোঃ বেল্লাল,( অন্ধ হাফেজ) পিতা: ছোবহান মিস্ত্রি, গ্রাম: জয়া, ওয়ার্ড: ০১
২. সফিকুল, গ্রাম: গঙ্গাপুর
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমিটি তাদের আবেদনের সত্যতা নিশ্চিত করে গৃহনির্মাণের অনুমোদন প্রদান করে।

ঘরপ্রাপ্ত অন্ধ হাফেজ মোঃ বেল্লাল বলেন,
অন্ধ মানুষ তেমন কোনো আয় রোজগার নেই । মাথা গোঁজার ঠাঁই পাওয়াটা আমাদের কাছে স্বপ্নের মতো ছিল। সরকার যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছে, তা কখনো ভুলব না।”

অন্য উপকারভোগী সফিকুল আবেগভরে বলেন,
“নিজের একটা ঘর হবে—এই আশা অনেক আগেই ছেড়ে দিয়েছিলাম। আজ সরকার আমাদের নতুন জীবন দিয়েছে। আমরা অত্যন্ত কৃতজ্ঞ।”
স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী উপজেলা সমাজসেবা অফিসারের আন্তরিকতা, দ্রুত পদক্ষেপ ও স্বচ্ছ প্রক্রিয়ায় উপকারভোগী নির্বাচন করার জন্য সমাজসেবা অধিদপ্তরকে ধন্যবাদ জানান। তাদের মতে, এ উদ্যোগ শুধু একটি ঘর নয়, বরং হারিয়ে যাওয়া মানুষের জীবনে নতুন আলো জ্বালিয়েছে।

মানবিক এই উদ্যোগের ফলে অসহায় দুই পরিবার এখন নিরাপদ আশ্রয়ে নতুন জীবনের পথে এগিয়ে যেতে পারছে। সরকার ও স্থানীয় প্রশাসনের এমন পদক্ষেপ এলাকা জুড়ে প্রশংসিত হচ্ছে।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আপনি পছন্দ করতে পারেন

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
 

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading