শনিবার, ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

লালমনিরহাটে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

০ টি মন্তব্য 10 ভিউ 3 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

লালমনিরহাট
print news | লালমনিরহাটে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড | সমবানী

লালমনিরহাটে মাদক মামলায় মোঃ মতিউর মতি (৪৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডসহ অর্থদণ্ডে দণ্ডিত করেছেন বিজ্ঞ আদালত।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাঃ হায়দার আলী এ রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত আসামি মোঃ মতিউর মতি জেলার কালীগঞ্জ উপজেলার লতাবর গ্রামের মৃত আফিয়ার রহমানের ছেলে। আদালত তাকে মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ড ও ১০,০০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ৬ মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

একই মামলায় অন্য ধারার অপরাধ প্রমাণিত হওয়ায় আসামিকে আরও ২ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫,০০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাকে অতিরিক্ত ৬ মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

এ বিষয়ে কোর্ট ইন্সপেক্টর মোঃ আমিরুল ইসলাম জানান, ২০১৪ সালে পুলিশ গাঁজাসহ আসামি মতিউর মতিকে গ্রেফতার করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে। দীর্ঘ শুনানি শেষে রাষ্ট্রপক্ষ অপরাধ প্রমাণে সক্ষম হওয়ায় আদালত ধারা ৩(খ) ও ৭(ক) অনুযায়ী এ রায় প্রদান করেন।


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

থেকে আরও পড়ুন

আপনি পছন্দ করতে পারেন

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading