কাউখালীতে ৪ জেলেকে ৩০ দিন করে জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত।
প্রতিনিধিঃ
রিয়াদ মাহমুদ সিকদার, কাউখালী, পিরোজপুর।
পিরোজপুরের কাউখালীতে নিষিদ্ধ নেট জাল দিয়ে জাটকা ও রেনুপোনা ধরার অপরাধে ৪ জেলেকে ৩০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
২৯ জানুয়ারি বুধবার উপজেলার সন্ধ্যা নদীতে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা ও মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমানের নেতৃত্বে নৌ পুলিশের সহায়তায় এক ঝটিকা অভিযান পরিচালনা করা হয় ।
এসময় নিষিদ্ধ নেট জাল দিয়ে মাছ ধরার অপরাধে ৪ জেলেকে অবৈধ জটকা,রেনু পোনা ও নিষিদ্ধ নেট জাল মাছ ধরার একটি ট্রলার সহ তাদেরকে আটক করা হয়। আটককৃত জেলেদের প্রত্যেককে মৎস্য রক্ষা ও সংরক্ষণ ১৯৫০ ধারায় প্রত্যেককে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বজল মোল্লা। কারাদণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন।
পার্শ্ববর্তী পিরোজপুর উপজেলার কুমিরমারা গ্রামের বাদশা হাওলাদারের ছেলে আব্দুর রহিম (৩০)একই এলাকার মকবুল শেখের ছেলে হবি শেখ( ৫০)একই গ্রামের মজিবর শেখের পুত্র মহিদুল শেখ (২১) অপরজন হলেন একই উপজেলার গুয়াবাড়িয়া গ্রামের আলামিন ফকিরের ছেলে রাকিব ফকির (২১) এছাড়াও অন্য তিনজন শিশু জেলেকে অভিভাবকদের জিম্মায় ভবিষ্যতের নিষিদ্ধ মাছ ধরার কাজে জড়িত না হওয়ার শর্তে ছেড়ে দেয় নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
