সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

কাউখালীতে অবৈধভাবে বালু উত্তোলন করার দায় এক লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

০ টি মন্তব্য 22 ভিউ 3 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

রিয়াদ মাহমুদ সিকদার, কাউখালী, পিরোজপুর।
print news | কাউখালীতে অবৈধভাবে বালু উত্তোলন করার দায় এক লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। | সমবানী

পিরোজপুরের কাউখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের সয়না মোহনায় কালিগঙ্গা নদীতে (৮ জানুয়ারি) বুধবার সন্ধ্যায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগের খবর পেয়ে কাউখালী উপজেলা প্রশাসন ও নৌ পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে ঘটনাস্থল থেকে তিনটি বালুর জাহাজ ও একটি বালগেট পরিচালনার জাহাজ জব্দ করে। জব্দকৃত জাহাজগুলো হল মা বাবার দোয়া এন্টারপ্রাইজ, তুষার এন্টারপ্রাইজ ও বিসমিল্লাহ এন্টারপ্রাইজ। অভিযান পরিচালনা করেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল মোল্লা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ।

এ সময় জাহাজ পরিচালনাকারী আরিফুল ইসলাম অবৈধভাবে বালু উত্তোলনের ভুল স্বীকার করেন এবং লিখিতভাবে অঙ্গীকার করেন যে ভবিষ্যতে কোথাও অবৈধভাবে নদীতে বালু উত্তোলন করবে না। এই শর্তে ভ্রাম্যমান আদালত বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইনে এক লক্ষ টাকা জরিমানা করে ও জব্দকৃত জাহাজগুলো ফেরত দিয়ে দেয়।

সয়না রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ বলেন, উপজেলার দ্বীপ ইউনিয়ন সয়না ইউনিয়নের কালিগঙ্গা নদীর মোহনায় অবৈধভাবে বালু উত্তোলনের ফলে হুমকির মুখে পড়েছে অত্র ইউনিয়নের কয়েকটি গ্রাম।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading