কাউখালীতে নবাগত জেলা প্রশাসকের আগমন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রতিনিধিঃ
রিয়াদ মাহমুদ সিকদার। কাউখালী, পিরোজপুর।
পিরোজপুরের কাউখালীতে নবাগত জেলা প্রশাসক মোঃ আবু সাঈদ কাউখালীতে আগমন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুর ১২ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষকবৃন্দ, সাংবাদিকসহ স্থানীয় ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলার নবাগত জেলা প্রশাসক মোঃ আবু সাঈদ।
উপজেলা পরিষদের সভাকক্ষে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা বিএনপি’র সভাপতি এস এম আহসান কবির, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, উপজেলা কৃষি অফিসার সোমা রানী দাস, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইয়াকুব হোসাইন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহ আলম হাওলাদার, কাউখালী সরকারি ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক নজরুল ইসলাম বাবু,উপজেলা জামায়াতের আমির নজরুল ইসলাম, ইসলামী আন্দোলনের সভাপতি আলী হোসেন, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক,উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান মামুন, সদস্য সচিব শারিফুল আজম সোহেল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আল মাহমুদ সুমন, ব্যবসায়ী নেতা শোয়াইব সিদ্দিকী প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, বৈষম্যর কারণে দেশ স্বাধীন হয়েছে, জুলাই বিপ্লব হয়েছে। যেখানেই অন্যায় সেখানে প্রতিবাদ করতে হবে, আমাদের বিবেক বুদ্ধি জাগ্রত করতে হবে। আগামী নির্বাচন হব অবাধ, সুষ্ঠু,নিরপেক্ষ ও উৎসব মুখর। ভোটাররা নির্ভয় ভোট দিতে যাবে ও তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবে।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
