সুনামগঞ্জ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ পণ্য আটক।
প্রতিনিধিঃ
লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ
সুনামগঞ্জ ২৮ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ পণ্য আটক করেছ।
মঙ্গলবার (২২ এপ্রিল) সুনামগঞ্জ শহরের সাহেববাড়ীঘাট এলাকায় সুরমা নদীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টাস্কফোর্স অভিযান পরিচালনা করে মালিকবিহীন ১টি ইঞ্জিন চালিত নৌকাসহ ভারতীয় বেটনো বিস্কুট, হোয়াই টটোন, পন্ডসব্রাইট ক্রিম ও অন্যান্য কসমেটিক্স আইটেমসহ সর্বমোট ৬১৩০ পিস কসমেটিক্স সামগ্রী এবং ৪১৭০ প্যাকেট বিস্কুট আটক করে। যার বাজার মূল্য আনুমানিক ৪০ লক্ষ,১২, হাজার ৯২০ টাকা।
অভিযানে সুনামগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট মেহেদী হাসান হৃদয়, এবং বিজিবির সহকারী পরিচালক মো: রফিকুল ইসলাম, সহ সুনামগঞ্জ বিজিবির সদস্যগণ অংশ গ্রহণ করে। এব্যাপারে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্ত রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রমও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত মালামাল শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
