কাজির হাটে ছাত্রদল,যুবদল,ও স্বেচ্ছাসেবকদলের যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রতিনিধিঃ
ফেনী প্রতিনিধি
সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের ৭,৮,৯ নং ওয়ার্ড ছাত্রদল,যুবদল, ও স্বেচ্ছাসেবকদলের যৌথ সাম্য ও মানবিক সমাজ বিনির্মানে মত বিনিময় সভা গত ১৫ ই অক্টোবর ২০২৪ ইং রোজ মঙ্গলবার বিকেলে কাজির হাট জিরোপয়েন্ট সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে।
সোনাগাজী উপজেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদে সাংগঠনিক সম্পাদক কাজি সোহেল’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনাগাজী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক জহিরুল আলম সুমন।
বগাদানা ইউনিয়ন বিএনপি নেতা নুর আহম্মদের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সোনাগাজী উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক ফখরুল ইসলাম সুমন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাগাজী উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ন আহবায়ক জসিম উদ্দিন,যুগ্ন আহবায়ক আবদুল আউয়াল, যুগ্ম আহবায়ক এনামুল হক,ফেনী জেলা শ্রমিকদলের সহ সাংগঠনিক সম্পাদক মাইন উদ্দিন, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক সোনাগাজী উপজেলা কৃষকদলের জহিরুল হক মেবার,শাহবাগ সেগুনবাগিচা ইউনিট যুবদলের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, বগাদানা ইউনিয়ন ছাত্রলের সভাপতি জাহিদুল ইসলাম রায়হান, প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে জহিরুল আলম সুমন বলেন যে কোন পরিস্থিতিতে দলকে ঐক্যবদ্ধ রেখে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি কে বিজয়ী করতে হবে, পুরোদেশে যে রকম ত্রাসের রাজত্ব করেছিল,আমরা কিন্তু বগাদানা ইউনিয়নে করতে দিই নাই, আমাদের এখানে শত শত ছেলে মামলা হামলার শিকার হয়েছে, বিশেষ করে ছাত্রদল, যুবদলের নেতা কর্মীরা,আমরা বিগত আওয়ামীলীগ সরকারের আমলে অনেক নির্যাতন সহয্য করেছি কিন্তু আপনাদের কোন সহযোগিতা পাই নাই,আপনারা যারা দলীয় বড় বড় পদ নিয়ে দীর্ঘদিন বসে আছেন আপনারা ছেড়ে দেন,আপনারা বাচ্চাদের সামনে আসবেন না বাচ্চাদের হাতে পোস্ট পদবী ছেড়ে দিন,
প্রধান বক্তা ফখরুল ইসলাম সুমন বলেন আমরা জনগনকে বুঝাবো এই দেশ আওয়ামীলিগের হাতে নিরাপদ নয়,এই দেশ জাতীয়তাবাদীর হাতে নিরাপদ, আমরা সবাই ঐক্যবদ্ব হয়ে এই বগাদানা ইউনিয়নে সন্ত্রাস, চাঁদাবাজ ও শালিস বানিজ্য দূর করবো এবং যারা বিগত সময়ে আওয়ামীলীগের সাথে হাত হাত করেছিলেন তাদের কে আমর সবাই প্রতিহৃত করবো ইনশাআল্লাহ।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
