কাউখালীতে গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত
প্রতিনিধিঃ
রিয়াদ মাহমুদ সিকদার, কাউখালী, পিরোজপুর।
পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ গ্রাম আদালত প্রকল্পের কাউখালী উপজেলা গ্রাম আদালতের আয়োজনে ৫ ফেব্রুয়ারি বুধবার বেলা সাড়ে ১১ টায় কাউখালী সদর ইউনিয়ন পরিষদের কার্যালয়ে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মত বিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা গ্রাম আদালতের কর্মকর্তা মৌসুমী আক্তার মৌ।
এ সময় বক্তব্য রাখেন, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, গ্রাম আদালতের উপজেলা কর্মকর্তা পারভিন আক্তার, ইউপি সদস্য আজম আলী খান, মাসুদ হোসেন, রুবেল রিয়াজী, ঝর্ণা রানী দাস, সদর ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা আশুতোষ বড়াল প্রমুখ। অনুষ্ঠানে সদর ইউনিয়নের ইউপি প্রতিনিধিগণ, ইউপি প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, সমাজকর্মী, গণ্যমান্য ব্যক্তি, ধর্মীয় প্রতিনিধি,কৃষক প্রতিনিধি সহ বিভিন্ন পেশার ৩৩ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।
লোচনা শেষে গ্রাম আদালতে মাধ্যমে কিভাবে বাদী ও বিবাদের অভিযোগের সমস্যার সমাধান করা হয় তার একটি ভিডিও চিত্র দেখানো হয়। এ সময় বক্তারা বলেন, ইউনিয়ন পরিষদকে রাজনৈতিক মুক্ত করতে হবে। স্বাধীনভাবে কাজ করতে পারলে ইউনিয়ন পরিষদ সত্যিকারের জনগণের সেবা দিতে পারবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা বলেন, গ্রাম আদালতের মাধ্যমে যদি নিরপেক্ষভাবে বিচার করা হয় তাহলে সাধারণ মানুষের ইউনিয়ন পরিষদের উপর আস্থা বাড়বে। কোন খরচ ছাড়া সাধারণ মানুষ গ্রাম আদালতের মাধ্যমে নিজেদের সমস্যার সমাধান পাওয়ার একটা অন্যতম মাধ্যম হলো গ্রাম আদালত।
সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বলেন, গ্রাম আদালতে মাধ্যমে আমরা সম্পূর্ণ নিরপেক্ষভাবে বাদী ও বিবাদী সমস্যার সমাধান করার চেষ্টা করি করি। গ্রাম আদালত সচল হলে মামলা কমে যাবে। তখন আর টাকা পয়সা খরচ করে মানুষের কোর্টের বারান্দায় কিংবা থানায় যেতে হবে না। স্থানীয়ভাবে বিরোধ মীমাংসা করলে শত্রুতা বাড়ে না। মামলা হলে শত্রুতা বাড়ে।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
