নবাবগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন সরঞ্জাম জব্দ
০ টি মন্তব্য 19 ভিউ 2 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন
প্রতিনিধিঃ
গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি, দিনাজপুর
19
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার পাশে বয়ে যাওয়া করতোয়া নদীতে অবৈধ ভাবে নদীর তীর কেটে বালু উত্তোলনকালে একটি স্যালো মেশিন ও বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (৮ এপ্রিল)দুপুর২ টায় নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি), থানা পুলিশ সদস্য ও গ্রাম পুলিশ সদস্যদের নিয়ে করতোয়া নদীতে অভিযান পরিচালনা করে একটি স্যালো মেশিন ও বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ করেন। অভিযানের সময় স্যালো মেশিনের লোকজন পালিয়ে যায়।
নবাবগঞ্জ উপজেলা সহকারী (ভূমি) রেজাউল ইসলাম বলেন, উপজেলার কাচদহ এলাকায় করতোয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলন কালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করলে, অভিযানে একটি স্যালো মেশিন এবং বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ করা হয়েছে। আমাদের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়। তিনি আরও বলেন এধরনের অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
