বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাউখালীতে আমন ধানের নমুনা শস্য কর্তন ও অনাবাদী জমি আবাদের আওতায় আনার জন্য কৃষকদের উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়

০ টি মন্তব্য 14 ভিউ 4 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

রিয়াদ মাহমুদ সিকদার, কাউখালী, পিরোজপুর।
print news | কাউখালীতে আমন ধানের নমুনা শস্য কর্তন ও অনাবাদী জমি আবাদের আওতায় আনার জন্য কৃষকদের উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয় | সমবানী

পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তরে আয়োজনে ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার বিকালে উপজেলা সদরের জয়কুল গ্রামে আমন ধানের নমুনা শস্য কর্তন ও অনাবাদি জমি আবাদের আওতায় আনার জন্য কৃষকদের উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। এ সময় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রদীপ কুমার হালদার, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সহ স্থানীয় কৃষকরা।

এ সময় প্রধান অতিথি জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, “কৃষি হচ্ছে এদেশের প্রাণ। খাদ্য এবং পুষ্টির নিরাপত্তা ও স্বয়ংসম্পূর্ণতা অর্জন করার জন্য কোন সিজনে জমি পতিত রাখা যাবে না।” এ সময় তিনি কৃষি কাজের স্বার্থে উক্ত এলাকায় স্লুইজগেট নির্মান করার আশ্বাস দেন।

A meeting was held in Kaukhali to motivate farmers to harvest sample crops of Aman rice and bring uncultivated land under cultivation2 | কাউখালীতে আমন ধানের নমুনা শস্য কর্তন ও অনাবাদী জমি আবাদের আওতায় আনার জন্য কৃষকদের উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয় | সমবানী

উপজেলা নির্বাহী অফিসার সজল মোল্লা উপজেলার কৃষির বিভিন্ন সম্ভাবনা নিয়ে বক্তব্য দেন। তিনি বলেন এক ইঞ্চি জমিও ফাঁকা রাখা যাবে না ।আমরা সরকারের পক্ষ থেকে কৃষকদের সকল প্রকার সুযোগ-সুবিধা দেবার চেষ্টা করব।

উপজেলার কৃষি সম্প্রসারণ অফিসার প্রদীপ কুমার হালদার বলেন, সারা বছর সকল জমি চাষের আওতায় আনার জন্য কৃষকদের উদ্বুদ্ধ করেন এবং বিভিন্ন নির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাবৃন্দ, উপসহকারী কৃষি অফিসারগণ ও কৃষকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

থেকে আরও পড়ুন

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading