দুমকিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
প্রতিনিধিঃ
জাহিদুল ইসলাম, দুমকি (পটুয়াখালী)
কৃষিই সমৃদ্ধি এ প্রতিপাদ্যে পটুয়াখালীর দুমকিতে এগ্রিকারলচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রশন ও এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স (পার্টনার) প্রকল্পের আওতায়২০২৪-২৫ অর্থ বছরে প্রোগ্রাম অন পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জুন) দুপুর সাড়ে ১১ টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দুমকি উপজেলা নির্বাহী অফিসার আবুজর মোঃ ইজাজুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আঞ্চলিক সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ ফাহিমা হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ ফারুক হোসেন, বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ডাঃ ওহাব মিনার(অবঃ), উপজেলা বিএনপির সভাপতি মোঃ খলিলুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ সাইফুল আলম মৃধা প্রমুখ। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইসমিতা আক্তার সোনিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, দুমকি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ইমরান হোসেন। এনজিও প্রতিনিধি পল্লী সেবা সংঘের পরিচালক হোসাইন আহমদ কবির, প্রেসক্লাব দুমকির সম্পাদক প্রকৌশলী কামাল হোসেন।
কৃষান কৃষাণিদের মধ্য থেকে বক্তব্য রাখেন শ্রীরামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইরানি বেগম ও মুরাদিয়া ইউনিয়নের কৃষক মাইনুল ইসলাম।
এসময় উপজেলার সচতন নারী- পুরুষ কৃষক, সাংবাদিক, ব্যবসায়ী, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, ছাত্র, যুবকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিসসূত্রে জানা গেছে, আধুনিক কৃষি ব্যবস্থায় নারী কৃষকদের অংশগ্রহণ বৃদ্ধি, কম খরচে বিশ্বমানের ফল- ফসল উৎপাদনে প্রশিক্ষণ, পরামর্শ প্রদানের লক্ষ্যে প্রতিটি ইউনিয়নে কৃষক, সৌখিন কৃষকদের অংশগ্রহণে ৭টি করে ‘পার্টনাট ফিল্ড স্কুল কংগ্রেস’ বা পিএফএস ইউনিটের মাধ্যমে কৃষক পর্যায়ে সক্রিয়তা ও সচেতনতা বৃদ্ধি এ প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য।
কৃষিতে আধুনিক তথ্য-প্রযুক্তি বিষয়ে তুলনামূলক সচেতন বিশেষ করে নারী সৌখিন কৃষকদের অধিক সম্পৃক্ততা ও স্বল্প ব্যয়ে কৃষিতে উৎপাদিত ফল ও শষ্য বিশ্বমানের স্বাস্থ্যসম্মত মান বজায় রেখে বিপননে আর্থিক সমৃদ্ধি আনায়নে ইউনিয়ন পর্যায়ে ৭ টি করে প্রোগ্রাম অন পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রকল্পের কার্যক্রম, করণীয় ও প্রচারের লক্ষ্যে উক্ত কর্মশালার আয়োজন করা হয়।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
