শনিবার, ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বোরহানউদ্দিনে জমিজমা বিরোধের জেরে সংঘর্ষ আহত ৯

০ টি মন্তব্য 28 ভিউ 4 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

নিজস্ব প্রতিবেদক
print news | বোরহানউদ্দিনে জমিজমা বিরোধের জেরে সংঘর্ষ আহত ৯ | সমবানী

ভোলার বোরহানউদ্দিনে জমি জমা বিরোধের জের ধরে মোঃ রেজাউল নামের কাপড় ব্যবসায়ী সহ ৬ জনকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। ২৮ ডিসেম্বর শনিবার উপজেলার টবগী ইউনিয়নের মুলাইপত্তন ৮ নং ওয়ার্ডে এ হামলার ঘটনা ঘটে। আহত রেজাউল মনিরাম বাজারের কাপড় ব্যবসায়ী কাঞ্চন হাওলাদার এর ছেলে।এছাড়া শাজাহান হাওলাদার (৭৫), আসাদ (৪০), রাসেল (৩০), কামরুল (৩৩), জাকির হোসেন (৪০), নাসিমা (৫০) তারা বর্তমানে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

বোরহানউদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন রেজাউল অভিযোগ করে বলেন, আমরা আমাদের ভোগদখলীয় ১ একর ৪৪ জমি দীর্ঘদিন যাবত ভোগদখল করে আসছি। হঠাৎ করে আমার চাচাতো ভাই রুবেল ভোলা থেকে লোকজন নিয়ে আমাদের জমি চাষ করতে আসলে,আমরা জানতে পারলে বাধা দিলে আমাদের উপর অতর্কিত হামলা করে এতে আমাদের ৭ জন আহত হয়ে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

এ বিষয়ে জানতে গেলে অভিযুক্ত রুবেল কে পাওয়া যায় নি কিন্তু তার বাড়ির কেয়ার টেকার মাকসুদ জানান,জমি দখল নিয়ে হামলা হয়। রুবেল ভাই তার বোন মিনতী ও ভাগীনাকে ভোলা হাসপাতালে ভর্তি করান। তারা বর্তমানে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।
প্রত্যক্ষদর্শী বাচ্চু দপাদার জানান, জমিজমা বিরোধের জের ধরে হঠাৎ উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয় উভয় পক্ষের অনেকে আহত হয় তাদেরকে দ্রুত অটো করে বোরহানউদ্দিন হাসপাতালে পাঠিয়ে দেই।

এ বিষয়ে বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ছিদ্দিকুর রহমান জানান, এই ঘটনায় উভয় পক্ষের কারো কাছ থেকে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করব।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

থেকে আরও পড়ুন

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading