বুধবার, ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীপুরে পুলিশের অভিযানে ৮৭ বোতল বিদেশী মদ জব্দ

০ টি মন্তব্য 23 ভিউ 4 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

মোঃ শাহাদত হোসাইন, শ্রীপুর(গাজীপুর)
print news | শ্রীপুরে পুলিশের অভিযানে ৮৭ বোতল বিদেশী মদ জব্দ | সমবানী

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তায় কালিয়াকৈর রোডের একটি ভবনে বিশেষ অভিযান পরিচালনা করে শ্রীপুর থানা পুলিশ। সহকারী পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) আফজাল হোসেন খান ও শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডলসহ অন্যান্য কর্মকর্তারা এই অভিযানে অংশ নেন।

মাওনা বাজার রোডের তৃতীয় তলায় বসবাসকারী নবী হোসেন এবং তার সহযোগী সজল মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে ১৮ জানুয়ারি সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে পুলিশ উক্ত স্থানে উপস্থিত হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত নবী হোসেন (৬০) এবং সজল (৫০) কৌশলে পালিয়ে যায়।

পুলিশ তল্লাশি চালিয়ে নবী হোসেনের বাসা থেকে ৭টি মশার কয়েলের কার্টনের ভেতরে লুকানো অবস্থায় ৮৭ বোতল বিদেশি অবৈধ মদ উদ্ধার করে, যার মোট ওজন ৬০ লিটার এবং আনুমানিক বাজার মূল্য ১৬ লাখ ৭০ হাজার টাকা।

উক্ত ঘটনায় শ্রীপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর আওতায় মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-৩৭, তারিখ-১৯/০১/২৫)। পলাতক আসামীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদীন মন্ডল বলেন,মাদকদ্রব্য নিয়ন্ত্রণে তাদের এ ধরনের অভিযান চলমান থাকবে এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading