চরফ্যাসন থেকে ঢাকা গামী মেঘনা নদীতে দুই লঞ্চের ধাক্কায় ৮ জন নিহত ৫০ জন গুরুতর আহত লঞ্চ জব্দ
প্রতিনিধিঃ
খুরশীদ আলম, চরফ্যাশন (ভোলা)
চাঁদপুরে মেঘনা নদীতে ঘন কুয়াশার কারণে জাকির সম্রাট-৩ ও অ্যাডভেঞ্চার-৯ নামে দুটি লঞ্চের সংঘর্ষে শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৮ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও অর্ধ শতাধিক লোক আহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে চাঁদপুর সদরের হরিনা ফেরিঘাট এলাকায় মেঘনা নদীতে দুর্ঘটনাটি ঘটে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের এসপি সৈয়দ মুশফিকুর রহমান তথ্যটি নিশ্চিত করেন।
যাত্রী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভোলার চরফ্যাশনন উপজেলার ঘোষেরহাট থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী এম.ভি জাকির সম্রাট-৩ লঞ্চটি রাত ২টার পর চাঁদপুরের হাইমচর এলাকা অতিক্রম করছিল। এসময় নদীজুড়ে প্রচণ্ড ঘন কুয়াশা থাকায় দিক নির্ণয় করতে না পেরে ঢাকা থেকে আসা বরিশালগামী এম.ভি অ্যাডভেঞ্চার-৯ লঞ্চটির যাথে সজোরে ধাক্কা লাগে।
যাত্রীরা জানান, দুর্ঘটনার পর মাঝনদীতে ক্ষতিগ্রস্ত লঞ্চটি যখন ডুবো-ডুবো অবস্থায় ভাসছিল, তখন ভোলা থেকে ঢাকাগামী অপর একটি লঞ্চ এম.ভি কর্ণফুলী-৯ দ্রুত এগিয়ে আসে। তারা অনেক যাত্রীকে উদ্ধার করে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
চাঁদপুর বিআইডব্লিউটিএ’র উপ-পরিচালক বাবু লাল বৌদ্ধ জানান, রাতে দুর্ঘটনার খবর শুনেছি, তবে দুর্ঘটনা কবলিত লঞ্চ গুলো ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এই ঘটনায় এখন পর্যন্ত ৪ জনের পরিচয় নিশ্চিত করা গেলেও বাকিদের পরিচয় নিশ্চিত করা যায়নি। নিহতরা হলেন- আব্দুল গনি (৩৮), পিতা- সেরাজুল বেপারী, সাং-কাজিরাবাদ, থানা-লালমোহন, জেলা ভোলা মোঃ সাজু (৪৫), পিতা- মৃত কালু খা, সাং-কাজিরাবাদ, থানা-লালমোহন, জেলা-ভোলা এবং হানিফ (৬০), পিতা- আমির হোসেন, সাং-আহম্মদপুর, দুলার হাট, থানা- চর ফ্যাশন, জেলা- ভোলা। মোছাঃ রিনা (৩৫), পিতা মৃত মোক্তার হোসেন, স্বামীঃ মিলন, সাং-কচুখালি গজারিয়া, থানা- লালমোহন, জেলা- ভোলা।
এদিকে চাঁদপুরের মেঘনা নদীতে মাঝরাতে দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহতের ঘটনার পর ঝালকাঠিতে অ্যাডভেঞ্চার-৯ নামে একটি লঞ্চ জব্দ করেছে নৌ-পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল আনুমানিক ১০টার দিকে অ্যাডভেঞ্চার-৯ লঞ্চটি ঝালকাঠি লঞ্চ টার্মিনালে নোঙর করলে বরিশাল নৌ-পুলিশ ও ঝালকাঠি থানা-পুলিশ যৌথভাবে লঞ্চটি জব্দ করে।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
