বুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরবনের দস্যু হান্নান বাহিনীর প্রধানসহ ৭ সদস্য আটক

০ টি মন্তব্য 23 ভিউ 3 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

কাজী ওমর ফারুক, মোংলা
print news | সুন্দরবনের দস্যু হান্নান বাহিনীর প্রধানসহ ৭ সদস্য আটক | সমবানী

সুন্দরবনের কুখ্যাত জলদস্যু হান্নান বাহিনীর প্রধান হান্নান শেখসহ সাত সহযোগীকে অস্ত্রসহ আটক করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে মোংলার পার্শ্ববর্তী রামপাল উপজেলার খেয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে দুটি এক নলা বন্দুক ও তিনটি রামদা জব্দ করা হয়।

আটককৃতরা হলেন- হান্নান শেখ (৬৫), রেজাউল শেখ (৫৩), শেখ মো. কামাল উদ্দিন (৫৪), সুরত মল্লিক (৪৭), আবু তালেব খান (৪৭), হোসেন আলী শেখ (৫৫) ও হাবিবুর রহমান (৫৫)। তারা খুলনা ও বাগেরহাট জেলার বাসিন্দা।

কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা সদরদফতর) অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার অনিক মাহমুদ জানান, দীর্ঘদিন ধরে সুন্দরবনের বিভিন্ন এলাকায় হান্নান বাহিনী ডাকাতি, চাঁদাবাজি, জেলে অপহরণসহ নানা অপরাধ কর্মকাণ্ড চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বাহিনীটি ডাকাতির উদ্দেশে সুন্দরবনের দিকে রওনা হলে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতদের কাছ থেকে অস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading