মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সুনামগঞ্জে” অপারেশন ডেভিল হান্ট”অভিযানে যুবলীগ ও ছাত্রলীগের ৭ জন গ্রেফতার

০ টি মন্তব্য 9 ভিউ 4 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

সমবানী প্রতিবেদক, সুনামগঞ্জ
print news | সুনামগঞ্জে" অপারেশন ডেভিল হান্ট"অভিযানে যুবলীগ ও ছাত্রলীগের ৭ জন গ্রেফতার | সমবানী

সুনামগঞ্জ জেলা সদর সহ বিভিন্ন উপজেলায় পুলিশের বিশেষ অভিযান “অপারেশন ডেভিল হান্ট” পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন থানার যৌথবাহিনীর উদ্যোগে পরিচালিত এই অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন স্থান থেকে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন সুনামগঞ্জ জেলা যুবলীগ কমিটির সদস্য, শাল্লা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও ডুমরা গ্রামের বাসিন্দা দীপু রঞ্জন দাস (৪৪), বিশ্বম্ভরপুর উপজেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বিশ্বম্ভরপুর উপজেলার হালাবাদী (গণপাড়াা) গ্রামের বাসিন্দা শহীদ মিয়া (৪০), নিষিদ্ধ সংগঠন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও শান্তিগঞ্জ থানার দেবগ্রাম গ্রামের বাসিন্দা অনিক রঞ্জন দেব (৩০), সুনামগঞ্জ সদর উপজেলা যুবলীগের সহ-সম্পাদক ও সুনামগঞ্জ সদর থানার সরদাবাজ গ্রামের বাসিন্দা বকুল চন্দ্র দাস (৩৫), জগন্নাথপুর পৌরসভা আওয়ামী যুবলীগের সাবেক সদস্য ও জগন্নাথপুর থানার ইকড়ছই গ্রামের বাসিন্দা, আব্দুল মতিন (৪৫), নিষিদ্ধ সংগঠন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও তাহিরপুর থানার কামড়াবন্দ গ্রামের বাসিন্দা মো. তোফাজ্জল হোসেন (২৫), ছাতক থানার জটি গ্রামের বাসিন্দা ও দোলার বাজার ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো: সউদ মিয়া (৪৬) প্রমুখ।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং বিজ্ঞ আদালতে প্রেরণের প্রস্ততি সম্পন্ন হয়েছে। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেফতারে বিশেষ অভিযান “অপারেশন ডেভিল হান্ট” অব্যাহত থাকবে বলে জানান পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আপনি পছন্দ করতে পারেন

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading