মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

জমি নিয়ে সংঘর্ষে উভয় পক্ষের ৬ জন আহত

০ টি মন্তব্য 23 ভিউ 5 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

আল আমীন আহমেদ, ভান্ডারিয়া, পিরোজপুর
print news | জমি নিয়ে সংঘর্ষে উভয় পক্ষের ৬ জন আহত | সমবানী

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার হেতালিয়া গ্রামে জমি নিয়ে সংঘর্ষে উভয় পক্ষের ৬ জন আহত হয়েছে। আহত বরিশাল শেবাচিম হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১ টার দিকে এ ঘটনা ঘটে।
আহতদের সুত্রে জানা গেছে, উপজেলার নদমূলা শিয়ালকাঠী ইউনিয়নের হেতালিয়া গ্রামের হাওলাদার বাড়ির আ: মালেক হাওলাদার ও মো: সালাম হাওলাদার এর মধ্যে বসত বাড়ীর জমি নিয়ে বিরোধ চলে আসছিল।

এ নিয়ে একাধিকবার সালিশ বৈঠক এবং সর্বশেষ আদালতে মামলা পর্যন্ত গড়িয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১ টার দিকে মালেক হাওলাদার এর দুই ছেলে মো. সাইফুল ইসলাম (৩০) ও মো. আবু সাঈদ (২৫) ওই বিরোধীয় জমিতে সীমানার বেড়া দিতে যায়। এ সময় সালাম হাওলাদার এর ছেলে আমিনুল ইসলাম (৪৫) ও তরিকুল ইসলাম (৪২) এতে বাধা দেয়। বাক বিতন্ডার এক পর্যায়ে উভয় পক্ষে মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন সাইফুল ইসলাম। তার বাবা মালেক হাওলাদার (৭৫) এরও বাম পা ভেঙে যায়, তার ছোট ছেলে সাইফুল ইসলামও গুরুতর আহত হন। অপর পক্ষের আহতরা হচ্ছেন আমিন হাওলাদার (৪৮) ( তার পাজরের হাড় ভেঙে গেছে) এবং তার স্ত্রী মুক্তা বেগম কে পিটিয়ে আহত করা হয়েছে এবং তার ছোট ভাই তরিকুল ইসলাম কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়েছে ।

আহত মালেক হাওলাদার, তার দুই ছেলে সাইফুল ইসলাম ও আবু সাঈদ কে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং অপরপক্ষেরআমিনুল ইসলাম ও তার স্ত্রী মুক্তা বেগম কে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং তার ছোট ভাই তরিকুল ইসলামকে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের মামলা দায়ের প্রক্রিয়াধীন।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

থেকে আরও পড়ুন

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading