বুধবার, ২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বোরহানউদ্দিনে উন্মুক্ত লটারির মাধ্যমে খাদ্যবান্ধব ডিলার নিয়োগ স্বচ্ছ প্রক্রিয়ায় ৬ জন নির্বাচিত

০ টি মন্তব্য 17 ভিউ 7 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

সমবানী ডেক্স:
print news | বোরহানউদ্দিনে উন্মুক্ত লটারির মাধ্যমে খাদ্যবান্ধব ডিলার নিয়োগ স্বচ্ছ প্রক্রিয়ায় ৬ জন নির্বাচিত | সমবানী

ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির জন্য ৪টি ইউনিয়নের মোট ৬টি পয়েন্টে নতুন ডিলার নিয়োগের লক্ষ্যে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার  দুপুরে  বোরহানউদ্দিন উপজেলা মিলনায়তনে স্বচ্ছ ও উন্মুক্ত পরিবেশে ডিলার প্রার্থীদের উপস্থিতিতে এই লটারি অনুষ্ঠিত হয়।

বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান- উজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই লটারির উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ আবুবকর সিদ্দিক।
এসময় আরও উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা গোবিন্দ মন্ডল, এলজিইডি অফিসার মোঃ মাইদুল ইসলাম খান, উপজেলা প্রাণী সম্পদ অফিসার মোসাম্মদ নাজনীন, সিনিয়র মৎস্য অফিসার মনোজ কুমার সাহা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নাজমুল ইসলাম,  উপজেলা উপ-খাদ্য নিয়ন্ত্রক মোঃ রাসেল হাওলাদার, বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ছিদ্দিকুর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সরোয়ার আলম খান, উপজেলা পরিসংখ্যান অফিসার ননী গোপাল, বড়মানিকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন হায়দার, কুতুবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জোবায়েদ মিয়া, টবগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম হাওলাদার, পক্ষিয়া ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান হুমায়ুন কবির, এবং খাদ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ।

বোরহানউদ্দিন উপজেলার মোট ৬টি পয়েন্টে ডিলার নিয়োগের জন্য ১৪টি আবেদন জমা পড়েছিল। লটারির মাধ্যমে নির্বাচিত ডিলাররা হলেন:
 কুতুবা ইউনিয়নে ২টি পয়েন্টে মানিকারহাট দক্ষিণ মাথা স্পটে মোরশেদ জাহান চৌধুরী এবং রানীগঞ্জ পোলগোড়া স্পটে মোঃ কামরুজ্জামান। এই দুটি পয়েন্টের জন্য মোট ৫টি আবেদন জমা পড়েছিল।
 দেউলা ইউনিয়নে মোট ৪টি আবেদনের মধ্যে মোঃ জাকির হোসেন বিজয়ী হয়েছেন।
 কাচিয়া ইউনিয়নে ৩টি আবেদনের মধ্যে মোঃ শাহ আলম নির্বাচিত হয়েছেন।
 পক্ষিয়া ইউনিয়নে ২টি পয়েন্টে নোয়াব মিয়ার হাট ও বোরহানগঞ্জ স্পটে আব্দুর রহিম ফরাজি ও ইকবাল হাসান মোল্লা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, কারণ এই দুটি স্পটে অন্য কোনো আবেদন জমা পড়েনি।

বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার  মোঃ রায়হান -উজ্জামান বলেন, ৫ আগস্টের পর খাদ্য মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী আমরা উন্মুক্ত লটারির আয়োজন করেছি। উন্মুক্ত পরিবেশে বোরহানউদ্দিন উপজেলায় ডিলারের জন্য যারা আবেদন করেছেন, তাদের মধ্যে লটারি করে নতুন ডিলার বাছাই করা হয়েছে।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ আবু বকর সিদ্দিক বলেন, সকল প্রকার রাজনৈতিক প্রভাবমুক্তভাবে আমরা বোরহানউদ্দিন উপজেলার ৪টি ইউনিয়নে উন্মুক্ত লটারির মাধ্যমে ৬ জন ডিলার নির্বাচন করতে পেরেছি। খাদ্য মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী আমরা এই ওপেন লটারি সম্পন্ন করেছি।
এই উন্মুক্ত লটারির মাধ্যমে খাদ্যবান্ধব কর্মসূচিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার একটি দৃষ্টান্ত স্থাপন হলো।


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

থেকে আরও পড়ুন

আপনি পছন্দ করতে পারেন

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading