শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

তারাকান্দায় যৌথবাহিনীর অভিযানে গোপন বৈঠকের সময় গ্রেফতার ৫ ইউপি সদস্য

০ টি মন্তব্য 19 ভিউ 3 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

মোঃ কামরুল ইসলাম, ফুলপুর (ময়মনসিংহ)
print news | তারাকান্দায় যৌথবাহিনীর অভিযানে গোপন বৈঠকের সময় গ্রেফতার ৫ ইউপি সদস্য | সমবানী

ময়মনসিংহের তারাকান্দায় গোপন বৈঠকের সময় যৌথবাহিনী অভিযান চালিয়ে উপজেলার ৫ নং বালিখাঁ ইউনিয়নের পাঁচজন ইউপি সদস্যকে গ্রেফতার করেছে।

আজ রবিবার (১০ নভেম্বর) দুপুরে বালিখাঁ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামসুল আলমের বাড়িতে গোপন বৈঠনের সময় তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার বালিখাঁ ইউনিয়নের ২নং ওয়ার্ড মেম্বার নূরুল আমিন সরকার (৫৫), ৩নং ওয়ার্ড মেম্বার নজরুল ইসলাম (৫২), ৪নং ওয়ার্ড মেম্বার ফয়সাল আহমেদ ছফির (৩৮), ৫নং ওয়ার্ড মেম্বার শফিকুল ইসলাম (৩৮) ও ৯নং ওয়ার্ড মেম্বার হামিদুল ইসলাম (৪০)।

এ বিষয়ে জানতে চাইলে তারাকান্দা থানার অফিসার ইনচার্জ মো. টিপু সুলতান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বালিখাঁ ইউপি চেয়ারম্যান শামসুল আলমের বাড়িতে অভিযান চালিয়ে এই ৫ ইউপি সদস্যকে গ্রেফতার করে যৌথবাহিনী।

পরে তাদেরকে তারাকান্দা থানায় সোপর্দ করা হয়। তাদের বিরুদ্ধে (১০ নভেম্বর) নূর হোসেন দিবসকে ঘিরে অস্থিতিশীলতা সৃষ্টির লক্ষ্যে গোপন মিটিংয়ের অভিযোগ রয়েছে। তিনি আরও বলেন, ইউপি সদস্যদের ১০ নভেম্বর বিকালে তারাকান্দা থানায় দায়েরকৃত একটি মামলায় গ্রেফতার দেখিয়ে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
 

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading