কুড়িগ্রাম সীমান্তে ৮ বাংলাদেশীসহ ৪৪ জন আটক
প্রতিনিধিঃ
হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম
কুড়িগ্রামের রৌমারী ও ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে পুশইন করা ৮ বাংলাদেশিসহ ৪৪ জনকে আটক করেছে বিজিবি। আটককৃত বাকী ৩৬ জন রোহিঙ্গা কিনা যাচাই-বাছাই করছে বিজিবি।
আটকৃতদের মধ্যে রৌমারী সীমান্তে ৩০ জন ও ভূরুঙ্গামারী সীমান্তে দিয়ে ১৪ জনকে পুশইন করা হয়।
বুধবার ভোররাতে রৌমারী উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে এবং ভূরুঙ্গামারী উপজেলার ভাওয়ারকুরি সীমান্তে দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় স্থানীয়দের সন্দেহ হলে তাদেরকে আটক করে বিজিবি’র হাতে তুলে দেয়।
রৌমারী থানার ওসি লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোররাতে রৌমারীর বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত থেকে ৩০ জনকে বাংলাদেশে পুশইন করা হয়েছে। ধারণা করা হচ্ছে তাদের মধ্যে ২২ জন রোহিঙ্গা। আটককৃতদের পরিচয় যাছাই করছে বিজিবি।
কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটারিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ মাহবুব উল হক জানান, ভূরুঙ্গামারীর ভাওয়ালকুরি সীমান্ত এলাকায ৮ নারী শিশুসহ ১৪ জনকে আটক করা হয়েছে। তারা সবাই রোহিঙ্গা।
জামালপুর বিজিবি সুত্র জানায়, রৌমারীতে আটককৃতদের মধ্যে ৮ জন বাংলাদেশি। আর বাকীদের পরিচয় যাচাই বাছাই করা হচ্ছে।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
