মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বোরহানউদ্দিনে জমি সংক্রান্ত বিরোধের জেরে আহত ৪

০ টি মন্তব্য 8 ভিউ 4 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

সমবানী প্রতিবেদক, বোরহানউদ্দিন, ভোলা
print news | বোরহানউদ্দিনে জমি সংক্রান্ত বিরোধের জেরে আহত ৪ | সমবানী

ভোলা জেলার বোরহানউদ্দিনে জমি জমা সংক্রান্ত বিরোধের জের মারামারিতে ৪ জন আহত হয়েছে।
শুক্রবার ১৪ই ফেব্রুয়ারি সকালে উভয় পক্ষের দাবি করা ওয়ারিশ সম্পত্তি একপক্ষ বেড়া দিতে আসলে অপরপক্ষ বাধা দেয়। এতে উভয়পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে।

মারামারিতে নাজমুল হাসান বিল্লাল (৩৭), মোশারফ (৪৮), ফজলুর রহমান (৭০), মহিউদ্দিন (৩২) আহত হন। তারা সবাই উপজেলার বড় মানিকা ইউনিয়নের, ৩ নং ওয়ার্ডের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, ওয়ারিশ সম্পত্তি স্থানীয় শালিসের মাধ্যমে সমাধান করার চেষ্টা করলেও স্থায়ীভাবে সমাধান হয় নাই।

বড়মানিকা ইউনিয়ন ৩ নং ওয়ার্ডের বাসিন্দা মারামারিতে আহত মোঃ মোশারেফ বলেন, দীর্ঘদিন ধরে স্থানীয় শালিসের মাধ্যমে মীমাংসা হয়ে এই জমিটি বর্তমানে আমাদের ভোগদখলে আছে। কিন্তু শুক্রবার সকালে শুনতে পাই আমাদের জমি দখলের উদ্দ্যেশ্য বেড়া দেয়। আমরা সেখানে গিয়ে বেড়া ভেঙ্গে ফেললে আমাদের উপর মিজান, ফখরুল, নসু,সিরাজ, কবীরসহ ১০/১২জন হামলা করে। এতে আমাদের চারজন গুরুতর আহত হয়ে বর্তমানে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছে।

অপরপক্ষের কুতুবা, ৪ নং ওয়ার্ডের বাসিন্দা মারামারিতে আহত মোঃ মিজানের কাছে জানতে তার বাড়িতে গেলে তাঁকে পাওয়া যায় নি।

বোরহানউদ্দিন থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ ছিদ্দিকুর রহমান বলেন, জমি সংক্রান্ত বিরোধে একটি মামলা হয়েছে পুলিশ ১ জনকে আটক করতে সক্ষম হয়েছে। বাকিদের গ্রেফতারের কার্যক্রম অব্যহত আছে।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading