রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদ নির্বাচনে জেলার ৬টি আসনে ৩৭প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়েন

০ টি মন্তব্য 11 ভিউ 14 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি, দিনাজপুর
print news | সংসদ নির্বাচনে জেলার ৬টি আসনে ৩৭প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়েন | সমবানী

দিনাজপুর ৪২ বিজিবি’র প্রেস ব্রিফিং।।  এয়োদশ সংসদ নির্বাচনে জেলার ৬টি  আসনে ৩৭প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়েন

দিনাজপুর জেলার ৬’টি সংসদীয় আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালনে মোতায়েন করা হয়েছে।

২৯ জানুয়ারি-২০২৬ বৃহস্পতিবার বিকেলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন- উপলক্ষে দিনাজপুর জেলায় বিজিবি মোতায়েন ও ক্যাম্প স্থাপন বিষয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান দিনাজপুর জেলার ৬’টি সংসদীয় নির্বাচনী আসনে নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত দিনাজপুর ৪২ বডার গার্ড ব্যাটালিয়ন-বিজিবির অধিনায়ক লে, কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান।

প্রেস ব্রিফিং-এ তিনি বলেন, দিনাজপুর জেলার ৬টি সংসদীয় আসনে বিজিবি অর্পিত দায়িত্ব পালনে সম্পূর্ণ রূপে প্রস্তুত রয়েছে। একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও নিরপেক্ষ বাহিনী হিসেবে বিজিবি নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় সক্রিয় ভূমিকা পালন করবে।

নির্বাচনকালীন দায়িত্ব পালনের ক্ষেত্রে সরকার ও নির্বাচন কমিশন, সকল নির্দেশনা বিজিবি কঠোর ভাবে অনুসরণ করা হচ্ছে। বিজিবি রাজনৈতিক ভাবে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে সকল রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে। যাতে নির্বাচন প্রক্রিয়া অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণ যোগ্য হয়।

ভোটাররা যেন নিরাপদ, শান্ত ও ভয়মুক্ত পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, এ লক্ষ্য সামনে রেখে বিজিবি অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয়ে দায়িত্ব পালন করবে। একই সাথে জনগণের মধ্যে আস্থা ও সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন প্রেরণা মূলক ও উদ্বুদ্ধ করণ মূলক কর্মসূচি পরিচালনা করা হচ্ছে, যাতে ভোটারদের অংশ গ্রহণ আরও উৎসাহিত হয়।

নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। নির্বাচন সময়ে যাতে কোনো ধরনের চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচার কিংবা অন্য কোন সীমান্ত-সংশ্লিষ্ট অপরাধ সংঘটিত হয়ে নির্বাচন প্রক্রিয়ায় বিরূপ প্রভাব ফেলতে না পারে, সে বিষয়ে বিজিবি সতর্ক ও তৎপরতার সাথে দায়িত্ব পালন করছে। সীমান্তে টহল, নজরদারি এবং গোয়েন্দা কার্যক্রম জোরদার করে সকল প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধ করা হচ্ছে। নির্বাচন উপলক্ষ্যে জেলার অন্তর্গত সীমান্তবর্তী এলাকার বিওপি সমূহে জনবল বৃদ্ধি করে বডি অর্ন ক্যামেরা, নাইট ভিশন গগলস্ ও বাইনোকুলার মাধ্যমে টহল তৎপরতা ও সীমান্ত নজরদারী বৃদ্ধি করা হয়েছে।

দিনাজপুর ৪২ বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় স্থায়ী ও অস্থায়ী মোট ১০টি চেকপোস্টের মাধ্যমে তল্লাশী কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। গত ২ মাসে ৪২ বডার গার্ড ব্যাটালিয়নে- বিজিবি আভিযানে ১৭ লক্ষ ৫৭ হাজার ৩৩১ টাকা মূল্যের চোরাচালানী পন্য ও মাদকদ্রব্য এবং ৫৬ জন আসামীকে আটক করা হয়। এছাড়া পুশ ইন প্রতিরোধে বিজিবি, সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারী বৃদ্ধি, টহল তৎপরতার জোরদার এবং কোম্পানী এবং বিওপি কমান্ডারগন নিয়মিত ভাবে ভোটারদের জনসচেতনতা মূলক সভার মাধ্যমে ভোট প্রদানে জন্য উৎস মূলক ব্যবস্থা গ্রহণ করে যাচ্ছে।

আগামী ১ ফেব্রুয়ারি থেকে বর্ডার গার্ড বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে পূর্ণ মাত্রায় মোতায়েন থাকবে এবং নির্বাচন সংশ্লিষ্ট সকল দায়িত্ব সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সাথে পালন করবে।

সূত্রটি জানায়, দেশের ৪,৪২৭ কিলোমিটার সীমান্ত সম্পূর্ণ সুরক্ষিত রেখে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে ৩৭ হাজার, অধিক সংখ্যক বিজিবি সদস্য মোতায়েন থাকবে। দেশের ৪৯৫’টি উপজেলার মধ্যে ৬টি উপজেলা ব্যতিত (কুতুবদিয়া, হাতিয়া, সন্দীপ, দাকোপ, মনপুরা ও রাঙাবালি) ৪৮৯টি উপজেলায় বিজিবি নির্বাচনী দায়িত্ব পালন করবে। সীমান্তবর্তী ৬১টি উপজেলায় বিজিবি একক ভাবে নির্বাচনী দায়িত্ব পালন করবে।

দিনাজপুর জেলার ৭টি সীমান্তবর্তী উপজেলার মধ্যে ৫’টি উপজেলা বিরল, বোচাগঞ্জ, ফুলবাড়ী, বিরামপুর ও হাকিমপুরে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসাবে বিজিবি এককভাবে দায়িত্ব পালন করবে।অপর দু’টি উপজেলা সদর ও চিরিরবন্দরে সেনাবাহিনী সহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী সদস্য দায়িত্বে নিয়োজিত থাকবেন।

এছাড়া সারাদেশের ৩’শত আসনেই ঝুঁকি বিবেচনায় বিজিবি মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসাবে দায়িত্ব পালন করবে। উপাজেলা ভেদে ২ থেকে ৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে। মোতায়েন থাকবে বিজিবির বিশেষায়িত K-9 ডগ স্কোয়াড, নির্বাচন কালীন যে কোন জরুরী পরিস্থিতি মোকাবিলায় বিজিবির র‍্যাপিড অ্যাকশন টিম (RAT) এবং বিজিবির হেলিকপ্টারসহ কুইক রেস্পন্স ফোর্স (QRF) সর্বদা প্রস্তুত থাকবে এবং অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্র পর্যবেক্ষণে বিজিবি ড্রোনও ব্যবহার করা হবে।

সূত্রটি জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও উৎসব মুখর করতে নির্বাচন কালীন মোতায়েনের অংশ হিসাবে জেলার ৬’টি নির্বাচনী আসনে ৪২ বিজিবির ১৯ প্লাটুনসহ সর্বমোট ৩৭প্লাটুন বিজিবি সদস্য আইন-শৃঙ্খলা রক্ষা ও বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের লক্ষ্যে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। দিনাজপুর জেলার ৬টি নির্বাচনী আসনে মোট ৮৪৪টি ভোটকেন্দ্র রেকি সম্পন্ন করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে আজ বৃহসপতিবার থেকে সব গুলো উপজেলায় একযোগে ১৩টি বেইস ক্যাম্পে বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। দিনাজপুর শহরের কেবিএম কলেজিয়েট হাইস্কুলে বেইস ক্যাম্প স্থাপন করা হয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশ দৃঢ় ভাবে বিশ্বাস করে, সরকার, নির্বাচন কমিশন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে ব্যক্ত করা হয়েছে।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading