সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে ভিমরুলের কামড়ে আহত ৩০

০ টি মন্তব্য 21 ভিউ 3 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

ময়মনসিংহ
print news | ময়মনসিংহে ভিমরুলের কামড়ে আহত ৩০ | সমবানী

ময়মনসিংহের গৌরীপুরে ভিমরুলের কামড়ে অন্তত ৩০ জন আহত হয়েছেন। রোববার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলার গৌরীপুর-শ্যামগঞ্জ আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সড়কের পাশের গাছের বাসা থেকে বের হয়ে পথচারী, যাত্রীদের কামড় দেয় ভিমরুল। এতে স্থানীয় রহিমা (২৮), রাব্বি (১৬), রমজান (৩৫), আব্দুল খালেক (৬০), সাদ্দাম (১৬), রাফাতসহ (২১) অন্তত ৩০ জন আহত হন।

পরিবার ও পরিকল্পনা অধিদফতরের মাঠকর্মী ফেরদৌসী বেগম জানান, লামাপাড়া থেকে ইজিবাইকে রোগীদের নিয়ে যাচ্ছিলেন তারা। পথে গাভী শিমুল বড় মসজিদের সামনে আসতেই ভিমরুল ইজিবাইকের ভেতর ঢুকে পড়ে। এ সময় ৪০ দিনের শিশুসহ আটজন কামড়ে দেয় ভিমরুল।

গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. হারুন অর রশিদ বলেন, ভিমরুলের কামড়ে আহত হয়ে অনেকেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এরমধ্যে নারী-শিশুসহ ১০ জনকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আপনি পছন্দ করতে পারেন

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading