বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ধর্ষণ ও চাঁদাবাজি মামলায় ফুলপুরের ৩ আসামি কক্সবাজার থেকে আটক

০ টি মন্তব্য 6 ভিউ 4 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

print news | ধর্ষণ ও চাঁদাবাজি মামলায় ফুলপুরের ৩ আসামি কক্সবাজার থেকে আটক | সমবানী

বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে এবং ধর্ষণের আপত্তিকর অশ্লীল ভিডিও ধারণ করে রাখে। পরবর্তীতে ওই ভিডিও পাবলিশ করে দেওয়ার ভয় দেখিয়ে ময়মনসিংহের ফুলপুরের ৩ যুবকের বিরুদ্ধে ২ লক্ষ টাকা চাঁদা আদায় করে নেওয়ার অভিযোগ এনে নারী ও শিশু নির্যাতন দমন আইন ০৩ এর ৯(১)/৩০ ও পেনাল কোড ৩৮৬ ধারায় মামলা করেন ঢাকা কেরানীগঞ্জের মডেল টাউন এলাকার বাসিন্দা ভুক্তভোগী শেফালী আক্তার (৩৪)।

ঢাকার কামরাঙ্গীরচর থানায় ওই মামলা (নং ২২, তারিখ ২৭/১১/২৫) করা হয়। পরে কামরাঙ্গীরচর থানার চৌকস এসআই জাহিদ হাসান সঙ্গীয় পুলিশ নিয়ে গোপনীয় তথ্য মোতাবেক কক্সবাজারের কলাতলী এলাকায় অভিযান চালিয়ে ২৯ নভেম্বর দুপুর ২টার দিকে তিন আসামিকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন- ময়মনসিংহের ফুলপুরের আবু সিদ্দিকের ছেলে পারভেজ আহমেদ সজীব, রফিকুল ইসলামের ছেলে সাগর আহমেদ জয় ও আব্দুর রহিমের ছেলে ফারুক।

২৭ সেপ্টেম্বর ফুলপুর হাজী রোডে ও ২৮ সেপ্টেম্বর ঢাকার কামরাঙ্গীরচরে বিয়ের প্রলোভন দেখিয়ে সজিব গং তাকে ধর্ষণ করে।

পরে ২৯ নভেম্বর আটক করে ৩০ নভেম্বর তাদের ঢাকায় আনা হয় এবং আদালতে সোপর্দ করা হয়। উল্লেখ্য বিষয় এস আই জাহিদ হাসান ফুলপুর থানায় চাকরি রত অবস্থায় বিভিন্ন কৌশলে আসামি ধরেছেন এমন চৌকস অফিসার বাংলাদেশের বিভিন্ন থানায় থাকার দরকার বলে মনে করেন সাধারণ মানুষ। কখনো পাগল সেজে আসামি ধরেছেন কখনো ভ্যান চালক হয়ে,কখন আবার ফেরিওয়াল।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আপনি পছন্দ করতে পারেন

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
 

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading