শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

২,৯৪০ পিস ভারতীয় কুপিজেসিক ইনজেকশন উদ্ধার

০ টি মন্তব্য 5 ভিউ 2 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি, দিনাজপুর।
print news | ২,৯৪০ পিস ভারতীয় কুপিজেসিক ইনজেকশন উদ্ধার | সমবানী

দিনাজপুরের হিলি সীমান্তে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কুপিজেসিক ইনজেকশন উদ্ধার করেছে বিজিবি। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে হিলি সিপি ক্যাম্প ও মংলা বিশেষ ক্যাম্পের টহলদল এ অভিযান চালায়।
বিজিবির হিলি সিপি ক্যাম্পের একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে ৪নং পোষ্টের নিকটবর্তী স্থানে ওৎ পেতে থাকে। এক পর্যায়ে ভারত থেকে আসা চোরাকারবারীদের চ্যালেঞ্জ করলে তারা একটি বস্তা পানিতে ফেলে পালিয়ে যায়। উদ্ধার হওয়া বস্তার ভেতর থেকে ছোট ছোট পলিথিনে মোড়ানো অবস্থায় ২,৯৪০ পিস ভারতীয় কুপিজেসিক ইনজেকশন পাওয়া যায়।

অপরদিকে মংলা বিশেষ ক্যাম্পের টহলদল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মংলাপাড়া গ্রামের মাঠে অভিযান চালায়। টহলদল চ্যালেঞ্জ করলে এক চোরাকারবারী একটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ১,৪৭৫ পিস কুপিজেসিক ইনজেকশন উদ্ধার করা হয়।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আপনি পছন্দ করতে পারেন

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
 

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading