ঘোড়াঘাটে ভিজিএফ’র চাল পাচ্ছেন ২২ হাজার পরিবার
প্রতিনিধিঃ
গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি, দিনাজপুর
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভাসহ ৪টি ইউনিয়নে ভিজিএফ কর্মসূচির আওতায় ২১৯৮৮ জন কার্ডধারী ১০ কেজি করে চাল পাচ্ছেন।
এবছর ঘোড়াঘাট পৌরসভায় ১৫৪০ টি কার্ডের বিপরীতে ১৫.৪০০ মে.টন, সিংড়া ইউনিয়নে ৬১৪৫ কার্ডের বিপরীতে ৬১.৪৫০ মে.টন, বুলাকীপুর ইউনিয়নে ৫৭৭৫ টি কার্ডের বিপরীতে ৫৭.৫৫০ মে.টন, পালশা ইউনিয়নে ৫৬৬৭ টি কার্ডের বিপরীতে ৫৬.৬৭০ ও ঘোড়াঘাট ইউনিয়নে ২৮৮১ টি কার্ডের বিপরীতে ২৮.৮১০ মে.টন চাল বরাদ্দ দেয়া হয়েছে।রোববার (১৬মার্চ) পর্যন্ত উপজেলার সিংড়া ইউনিয়নের ৬ হাজার ১৪৫ জন কার্ড ধারীর মধ্যে চাল বিতরণ করা হয়েেছে।
এসময় উপস্থিত ছিলেন,চেয়ারম্যান মো. সাজ্জাত হোসেন,ইউপি প্রশাসনিক কর্মকতা আহাসানুল হক সরকার, ট্যাগ অফিসারের দায়িত্বে থাকা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তুষার কান্তি দাস ও ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ সহ অনেকে।
এবিষয়ে ঘোড়াঘাট উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সুজন মিয়া জানান,পৌরসভাসহ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে ট্যাগ অফিসারের উপস্থিতিতে হৃতদরিদ্র অসহায় কার্ডধারী মানুষের মাঝে এসব চাল বিতরণ করা হবে।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
