শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দিনাজপুরে ২টি কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার সহ আটক-১

০ টি মন্তব্য 8 ভিউ 3 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি, দিনাজপুর
print news | দিনাজপুরে ২টি কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার সহ আটক-১ | সমবানী

সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পাচারের সময় দুইটি কষ্টিপাথরের মূর্তিসহ রাসেল ইসলাম (৩৩) নামের একজনকে আটক করেছে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা।


শনিবার দিবাগত রাতে দিনাজপুর জেলার বিরল উপজেলার মঙ্গলপুর ইউনিয়নে আটককৃত ব্যক্তির বাড়ি থেকে কষ্টিপাথর উদ্ধার করা হয়। এছাড়াও আটককৃত ব্যক্তির তথ্যমতে একই উপজেলার ফরক্কাবাদ গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় আরো একটি কষ্টিপাথর উদ্ধার করা হয়।

আটককৃত রাসেল ইসলাম হলেন বিরল উপজেলার ধনগ্রামের মকবুল হোসেনের ছেলে।
আজ শনিবার বিকেলে প্রেসবিফ্রিং করে বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল লতিফুল বারী।

প্রেসব্রিফিং করে তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা দিনাজপুরের বিরল উপজেলার ধনগ্রামে অভিযান চালিয়ে ভারতে পাচারের জন্য আসামির বাড়িতে লুকিয়ে রাখা একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয় এসময় তাকে জিজ্ঞাসাবাদ করলে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই উপজেলার ফরক্কাবাদ গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় আরো একটি মূর্তি উদ্ধার করা হয়।

মূর্তি দুটির ওজন ২৫ কেজি ৬৭০ গ্রাম যার আনুমানিক মূল্য ২৫ লাখ ৭২ হাজার ৬০০ টাকা। সীমান্তে বিজিবি সব সময় সর্তক অবস্থানে আছে বলেও জানান তিনি।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading