সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

বিরামপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় বরিশাল যুবলীগের ২ নেতা জনতা কতৃক আটক!

০ টি মন্তব্য 11 ভিউ 6 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি, দিনাজপুর।
print news | বিরামপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় বরিশাল যুবলীগের ২ নেতা জনতা কতৃক আটক! | সমবানী

আজ শুক্রবার, বিরামপুর সীমান্ত দিয়ে ভারতের পালানোর সময় বরিশাল জেলা যুবলীগের ২ নেতাকে গতকাল বৃহস্পতিবার রাতে, বিরামপুর উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের ভেলার পাড় সংলগ্ন এলাকা স্থানীয় জনগণ সন্ধ্যাতিকভাবে ঘোরাফেরা করার সময় তাদের আটক করে।

এলাকাবাসীর সূত্রে জানা যায়, আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের শীর্ষ ২ নেতা বিরামপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টা করছিল। এজন্য তারা বরিশাল থেকে বিরামপুর উপজেলায় আসে। বিরামপুরের কোন এক সীমান্ত দিয়ে পালানোর চেষ্টায় ঘোরাফেরা করার সময় জনতার সন্দেহে তাদেরকে আটক করে। এলাকাবাসী আরো জানায়, দুই নেতা ভারতে পালানোর জন্য স্থানীয় ভেলার পাড়া গ্রামের পাশ দিয়ে সীমান্তবর্তী এলাকায় যাওয়ার চেষ্টা করে লোকজন সন্দেহ হলে দুজনকে নাটকের বিষয়টি থানা পুলিশকে জানালে পুলিশ তাদের ঘটনাস্থল থেকে আটক করে ।

আজ শুক্রবার, ৫৪ ধারায় আওয়ামী লীগের শীর্ষ ২ নেতাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করেন।
বিরামপুর থানা দায়িত্বগত এস আই রফিক উদ্দিন জানান, রাতে স্থানীয় ভেলার পাড়া গ্রামের লোকজন অপরিচিত দুজনের ঘোরা ফেরায় সন্দেহ হলে বিষয়টি থানা পুলিশকে জানালে ওসি সাহেবের নির্দেশে ঘটনাস্থল থেকে যুবলীগের দু নেতাকে আটক করি।

গ্রেফতারকৃত দুজন নেতা হলেন হাফিজুর রহমান ইকবাল (৫৭) পিতা মৃত রফির উদ্দিন মৃধা, সাং:- কেশবপুর (ওঠরা ইউনিয়ন) থানা উজিরপুর জেলা বরিশাল। তিনি বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান। অপরজন হলেন মাহমুদুল আজাদ রিপন (৪৮), পিতা:- আজহার আলী, সাং চর কলোনি ১নং ওয়ার্ড বরগুনা পৌরসভার, তিনি জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, ও জেলা যুবলীগের আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করেন।

৫ আগস্টের পলাতক স্বৈরাচার হাসিনা পালিয়ে গেলে তারা দেশের বিভিন্ন অঞ্চলে আত্মগোপনে ছিলেন। এলাকাবাসী তাকে জানিয়েছেন, বিরামপুরের কোন এক সীমান্ত এলাকা দিয়ে রাতের আঁধারে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা কালে জনতা কর্তৃক আটক হয়।

এ ব্যাপারে বিরামপুর থানার ওসি মমতাজুল হক জানান, আওয়ামী লীগের ২ শীর্ষ নেতাকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, আওয়ামী লীগের তারা শীর্ষ দুই নেতা। ২ জনের বিরুদ্ধে বরিশাল বিভাগের বিভিন্ন থানায় তিনটি মামলা রয়েছে।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading