মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈশ্বরগঞ্জে ১৫ কেজি গাঁজাসহ আটক ২

০ টি মন্তব্য 7 ভিউ 3 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

আতিকুর রহমান শিপন, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)
print news | ঈশ্বরগঞ্জে ১৫ কেজি গাঁজাসহ আটক ২ | সমবানী

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর শহরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে সোমবার ১৫ কেজি গাঁজার চালানসহ ২ জনকে আটক করেছে । আটকের সময় ১৩টি প্যাকেট ভর্তি গাঁজা ও একটি পিকআপভ্যান জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিএনসি গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ভৈরব থেকে একটি পিকাপভ্যানে গাঁজা নিয়ে ময়মনসিংহের দিকে আসছে।

তথ্য অনুযায়ী আমরা বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাওসারুল হাসান রনির নেতৃত্বে সঙ্গীয় ফোর্স উপ-পরিদর্শক মাহাবুব আলম ও মো. ফারুক মিয়াসহ ঈশ্বরগঞ্জ পৌর শহরের গোল চত্বরে অবস্থান করি। বেলা ১২টার দিকে পিকআপভ্যানটি ঈশ্বরগঞ্জ গোল চত্বরে দাঁড় করানো হয়। এসময় চালক ও তার সহযোগীকে জিজ্ঞাসাবাদে সন্দেহ হলে গাড়ি তল্লাশি করে ১৩টি প্যাকেটে থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গাঁজার বহনকারী আটকৃতরা হলো হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার চান্দনা গ্রামের মোখলেস মিয়ার পুত্র মামুন মিয়া (২৫) ও লেদু মিয়ার পুত্র সাব্বির হোসেন (২৩)।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান জানান, আকটকৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কোর্টে সোপর্দ করার কাজ প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আপনি পছন্দ করতে পারেন

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading