মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গোপসাগরে ভারতীয় ট্রলারসহ ১৪ জেলে আটক

০ টি মন্তব্য 8 ভিউ 3 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

কাজী ওমর ফারুক, মোংলা
print news | বঙ্গোপসাগরে ভারতীয় ট্রলারসহ ১৪ জেলে আটক | সমবানী

বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ ধরার সময় একটি ভারতীয় ট্রলারসহ ১৪ জন জেলেকে আটক করেছে নৌবাহিনী। শনিবার রাত ৯টার দিকে তাঁদের মোংলা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মোংলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম জানান, শুক্রবার দিবাগত রাতে ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে ‘এফবি শুভযাত্রা’ নামের ট্রলারটি আটক করা হয়। ট্রলারে থাকা জেলেরা ভারতের দক্ষিণ ২৪ পরগণার কাকদ্বীপ এলাকার বাসিন্দা। তারা বাংলাদেশ জলসীমায় প্রবেশ করে অবৈধভাবে মাছ ধরছিল।

তিনি আরও বলেন, আটক ট্রলার থেকে প্রায় ৪৫০ কেজি বিভিন্ন প্রজাতির মাছ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মাছ বরফ দিয়ে সংরক্ষণ করে পরবর্তী সিদ্ধান্তের জন্য আদালতে প্রেরণ করা হবে।

মৎস্য কর্মকর্তা আরও বলেন, আটক জেলেদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে এবং রোববার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে। এর আগে জুলাই ও আগস্ট মাসে একই এলাকা থেকে তিনটি ভারতীয় ট্রলার আটক করা হয়েছিল।


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

থেকে আরও পড়ুন

আপনি পছন্দ করতে পারেন

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading