সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

লাখাইয়ে পৃথক সংঘর্ষে নিহত ১, আহত ৭০

০ টি মন্তব্য 14 ভিউ 4 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

রফিকুল ইসলাম, লাখাই(হবিগঞ্জ)
print news | লাখাইয়ে পৃথক সংঘর্ষে নিহত ১, আহত ৭০ | সমবানী

হবিগঞ্জের লাখাইয়ে দু’দিনে পৃথক সংঘর্ষে একজন নিহত ও অন্তত ৭০ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। এসব ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে মোট ১৯ জনকে আটক করে। মঙ্গলবার ও বুধবার এসব সংঘর্ষের ঘটনা ঘটে।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বন্দে আলী জানান, ঈদুল ফিতরের ছুটিতে ওই উপজেলার তেঘরিয়া, মুড়িয়াউক এবং জিরুন্ডা গ্রামে এসব সংঘর্ষ হয়। খবর পেয়ে আমিসহ পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করি। এসব ঘটনায় ১৯ জনকে আটক করা হয়েছে।

স্থানীয়রা জানান, মুড়িয়াউক গ্রামে পুকুরে মাছ ধরা নিয়ে বিরোধের জের ধরে মঙ্গলবার কতিপয় শফিকুর রহমান (৫০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে আহত করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

এ ঘটনায় সন্দেজনক ২ জনকে আটক করেছে পুলিশ। একইদিন তেঘরিয়া গ্রামে ভাঙ্গারী ব্যবসায়ী দুইটি পক্ষের মধ্যে একটি পুরোনো টেলিভিশন বিক্রি করা নিয়ে বিরোধের জের ধরে কাশেম ও খলিলের পক্ষ সালিশ বৈঠকে লিটনের পক্ষের লোকজনের উপর হামলা চালায়।

এ সময় সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে অভিযান চালিয়ে ১৭ জনকে আটক এবং অর্ধশত দেশীয় অস্ত্র উদ্ধার করে। অপরদিকে বুধবার জিরুন্ডা গ্রামে একে অপরের চুল লম্বা বা খাটো বলা নিয়ে তর্কাতর্কির জের ধরে দু’টি পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হন।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading