মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নবাবগঞ্জে বনের গাছ কাটার অভিযোগে গ্রেপ্তার ১

০ টি মন্তব্য 19 ভিউ 2 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি, দিনাজপুর
print news | নবাবগঞ্জে বনের গাছ কাটার অভিযোগে গ্রেপ্তার ১ | সমবানী

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় সংরক্ষিত বন থেকে অবৈধভাবে গাছ কাটার অভিযোগে রুবেল হোসেন নামে ১ জনকে গ্রেপ্তার করেছে বন বিভাগ।

শুক্রবার (১০ অক্টোবর ) রাত ১০ টায় উপজেলার বিরামপুর চরকাই রেঞ্জের ভাদুরিয়া বিটের আওতাধীন আমবাগান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রুবেল ইসলাম (২৫) উপজেলার আম বাগান গ্রামের মোস্তফা মিয়ার ছেলে।

ভাদুরিয়া বিটের বিট কর্মকর্তা এম এস নুর বলেন, সংরক্ষিত বনাঞ্চল থেকে অবৈধভাবে আকাশমনি গাছ কাটার সময় ১ জনকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তিন টি আকাশমনি গাছ এবং একটি কুড়াল জব্দ করা হয়। গ্রেপ্তার রুবেলের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে দিনাজপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading