সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সুনামগঞ্জের উন্নয়ন ভাবনা শীর্ষক মতবিনিময় সভা

০ টি মন্তব্য 20 ভিউ 3 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ
print news | সুনামগঞ্জের উন্নয়ন ভাবনা শীর্ষক মতবিনিময় সভা | সমবানী

সুনামগঞ্জের উন্নয়ন ভাবনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) জেলা শিল্পকলা একাডেমির হাছনরাজা মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জের পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল এর সঞ্চালনায় ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাখাওয়াত হোসেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যুগ্ম সচিব মো. আতাউল গণি, উপদেষ্টার একান্ত সচিব সত্যজিৎ রায় দাস, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সিলেট বিভাগের উপপরিচালক মো. জালাল উদ্দিন, উপদেষ্টার জনসংযোগ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান।

এছাড়াও জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিকসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন উপস্থিত ছিলেন।

এর আগে দুপুরে উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার সুনামগঞ্জের দিরাই উপজেলার
দূর্গম এলাকার একটি স্কুল পরিদর্শন করেন। পরে ফিমেল একাডেমিতে হাওর অঞ্চলের প্রাথমিক শিক্ষা উন্নয়ন বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading