মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভান্ডারিয়ায় মাদক প্রতিরোধে সুধী সমাবেশ অনুষ্ঠিত

০ টি মন্তব্য 26 ভিউ 3 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

আল আমীন আহমেদ, ভান্ডারিয়া, পিরোজপুর
print news | ভান্ডারিয়ায় মাদক প্রতিরোধে সুধী সমাবেশ অনুষ্ঠিত | সমবানী

পিরোজপুরের ভান্ডারিয়ায় মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে সুধী সমাবেশের আয়োজন করেছেন ভান্ডারিয়া থানা পুলিশ। গতকাল সন্ধ্যায় থানা বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ভাণ্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আহমদ আনওয়ার এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম। আরও বক্তব্য দেন পিরোজপুর পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের, অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খান, উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়াছিন আরাফাত রানা, উপজেলা বিএনপি’র সদস্য মো. নাসির উদ্দীন, গণমাধ্যমকর্মী সামসুল ইসলাম আমিরুল, মো. তরিকুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আল আমিন মুন্সি, উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আবু নাঈম প্রমূখ।

প্রধান অতিথি বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ মঞ্জুর মোর্শেদ আলম, বক্তৃতায় বলেন কোন ধরনের অন্যায় বরদাস্ত করা হবে না, ইভটিজিং , মাদক ও জুয়া এদের সাথে যারা জড়িত তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে। কেউ যদি মিথ্যা মামলা বা হয়রানি মূলক মামলা দায়ের করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

থেকে আরও পড়ুন

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading