মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বোরহানউদ্দিন উপজেলায় শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে ‘মির্জাকালু চাইল্ড ফিউচার কিন্ডারগার্টেন স্কুল’

০ টি মন্তব্য 17 ভিউ 3 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

সমবানী প্রতিবেদক, বোরহানউদ্দিন, ভোলা
print news | বোরহানউদ্দিন উপজেলায় শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে ‘মির্জাকালু চাইল্ড ফিউচার কিন্ডারগার্টেন স্কুল’ | সমবানী

ভোলার জেলার বোরহানউদ্দিন উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন আয়োজিত ‘মেধা বৃত্তি’ পরীক্ষায় ফলাফলের দিক থেকে টানা দ্বিতীয় বারের মতো শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে ‘মির্জাকালু চাইল্ড ফিউচার কিন্ডারগার্টেন স্কুল’।

বৃহস্পতিবার ১জানুয়ারি প্রকাশিত ফলাফল থেকে এই তথ্য জানা যায়।
বোরহানউদ্দিন উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন সাধারণ সম্পাদক আবুল বাশার জানান, ধারাবাহিকভাবে দ্বিতীয় বারের মতো শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে ‘মির্জাকালু চাইল্ড ফিউচার কিন্ডারগার্টেন স্কুল’। এবারের মেধা বৃত্তি পরীক্ষা-২০২৪ এ স্কুল থেকে পরীক্ষার্থী ছিলো ২৭ জন। ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে ৬ জন, সাধারণ বৃত্তি পেয়েছে ১০জন এবং পাশের হার শতভাগ। জানা যায়, স্কুলটি প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষার মানের দিক থেকে সাফল্যের চূড়ায় রয়েছে।

প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও বরিশাল বিভাগীয় সাংনাদিক পরিষদ এর সদস্য হাসনাইন আহমেদ হাওলাদার বলেন, শিক্ষকদের আপ্রাণ চেষ্টা ও অভিভাবকদের আন্তরিকতায় এ সফলতা অর্জন করা সম্ভব হয়েছে। ধারাবাহিকভাবে এই সাফল্য অব্যাহত রাখতে আমাদের চেষ্টা চলমান থাকবে। সকলের দোয়া কামনা করছি।

বৃত্তিপ্রাপ্তগণ: ইয়াসিন আরাফাত, মোঃ সিহান, মিহানুর রহমান সিদ্দিকী, সিয়াম হাওলাদার তালহা, রুহি চৌধুরী, তাসনিম তাহিয়া, সানজিদা আক্তার, উম্মে হাবিবা ফাইজা, সাফিয়া, মোঃ সিয়াম, মুনতাহা চৌধুরী, উম্মে হাহিবা রোজা, তাসনিম জাহান আয়মান, মাশফা মনি, আয়শা আকবর তানহা চৌধুরী, মিনহা ভূঁইয়া।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading