এসিল্যান্ড ও ট্রাক চালকরা মুখোমুখি, সড়ক অবরোধ।
প্রতিনিধিঃ
লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ
সুনামগঞ্জ সদর উপজেলার এসিল্যান্ড ও ট্রাক চালকরা মুখোমুখি অবস্থানে, এসিল্যান্ডের বিরুদ্ধে প্রতি সপ্তাহে আড়াই লক্ষ টাকা ঘুষ গ্রহনের অভিযোগ তুলেছেন প্রকাশ্যেই। আর এসিল্যান্ড বলেছেন অবৈধ মাটি কাঁটার জন্য এক চালক কে আটক করার কারনেই বিপত্তি।
সুনামগঞ্জে এক ট্রাক চালককে আটক করতে গিয়ে ট্রাক শ্রমিক ও নেতাদের তোপের মুখে পড়েন সুনামগঞ্জ সদর উপজেলার এসিল্যান্ড মোহাম্মদ ইসমাইল রহমান। পরে অন্যান্য ট্রাক চালক ও শ্রমিক নেতারা জড়ো হয়ে এসিল্যান্ড কে ঘিরে ধরেন। এ সময় ট্রাক চালক ও শ্রমিক নেতারা প্রকাশ্যেই অভিযোগ করেন প্রতি সপ্তাহেই নাজির মুরাদ মিয়ার মাধ্যমে আড়াই লক্ষ টাকা দেয়া হয়। এর পর ও তাদের হয়রানীর শিকার হতে হয়।
এক পর্যায়ে শ্রমিকরা সিলেট সুনামগঞ্জ সড়ক অবরোধ করেন। অবস্থা বেগতিক দেখে এসিল্যান্ড এখান থেকে সরে যান।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের সিলেট সুনামগঞ্জ সড়কের নতুন বাস স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
বিভিন্ন সুত্রে প্রকাশ, সুনামগঞ্জ সদর উপজেলার বাহাদুর পুর ময়না মিয়ার রের্কডিয় জায়গা থেকে মাটি উত্তোলন করে পৌর শহরের মল্লিকপুর কবরস্থানে মাটি নিয়ে আসলে সুনামগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার অবৈধ মাটি পরিবহণের দায়ে ট্রাক চালককে আটক করতে গেলে চালক ট্রাক রেখেই সেখান থেকে চলে যান।
পরে অন্যান্য ট্রাক চালক ও শ্রমিক নেতারা একসঙ্গে একত্রিত হয়ে সড়কে সহকারী কমিশনারকে অবরোধ করে রাখেন এবং শ্রমিক নেতারা সেখানে থাকে সপ্তাহে ২ লাখ ৫০ হাজার টাকা দেন বলে অভিযোগ তুলেন।
জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আব্দুল জাহান বলেন, ‘সদর উপজেলার বিভিন্ন জায়গায় আমাদের ৭০টি ট্রাক চলে। যেখানে ঠিকাদারের মাধ্যমে আমাদের ট্রাক বিভিন্ন স্থানে মাটি ফেলে। তবে অহেতুক সদর উপজেলার সহকারী কমিশনার বিভিন্ন সময়ে আমাদের হয়রানি করে।
যার ফলে যে সকল জায়গায় মাটি ফেলার কাজ চলমান সেখানের টিকাদাররা আমাদের মাধ্যমে এসিল্যান্ড অফিসের নাজির কাম ক্যাশিয়ার মুরাদ মিয়ার কাছে সহকারী কমিশনারকে সপ্তাহে ২ লাখ ৫০ হাজার টাকা চাঁদা দেওয়া হয়।
সুনামগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি মো. ইসমাইল রহমান বলেন, ‘আমি কোনো চাঁদা নেইনি। তবে আমার কার্যালয়ের কেউ যদি চাঁদা নিয়ে থাকে তাহলে লিখিত অভিযোগ দিলে আমি ব্যবস্থা গ্রহণ করব।’
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
