রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুর-৩ আসনে অপপ্রচারের বিরুদ্ধে বিএনপি প্রার্থী ডা: বাচ্চুর অভিযোগ দায়ের

০ টি মন্তব্য 2 ভিউ 7 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

শাহাদত হোসাইন, গাজীপুর।
print news | গাজীপুর-৩ আসনে অপপ্রচারের বিরুদ্ধে বিএনপি প্রার্থী ডা: বাচ্চুর অভিযোগ দায়ের | সমবানী

গাজীপুরের শ্রীপুরের বরামা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম আজাদ কর্তৃক গাজীপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থীর বিরুদ্ধে নানা অপপ্রচার করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অভিযোগ উঠেছে।

গাজীপুর-৩ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতিকের প্রার্থী অধ্যাপক ডাঃ এসএম রফিকুল ইসলাম বাচ্চু নিজে উপস্হিত হয়ে সহকারী রিটার্নিং অফিসার ও শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন।

১১ ফেব্রুয়ারি (বুধবার) দুপুরে এ অভিযোগ দেওয়ার পর শ্রীপুর উপজেলা পরিষদের সামনে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, একটি মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল এবং উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ তার ফেসবুকে আমার বিরুদ্ধে নানা প্রকার অপপ্রচার চালাচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা ও বিত্তিহীন।

তিনি লিখিত অভিযোগে জানান, শ্রীপুরের বরামা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম আজাদ নির্বাচনী আচরণবিধি ২০ (খ) লঙ্গন করে ১১ দলের জোটের নির্বাচনী প্রচারণা এবং আমার নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার আইডি থেকে ১১ ফেব্রুয়ারী সকালে আমার বিরুদ্ধে অপ্রচার করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে। তিনি যৌথবাহিনী ও থানার অফিসার ইনচার্জের বক্তব্য ছাড়াই আমার দুই কর্মী ৫ লাখ টাকা সহ আটক হয়েছে মর্মে ভুয়া তথ্য ছড়িয়ে দিয়ে উক্ত নির্বাচন সম্পর্কে নেতিবাচক ধারনা তৈরী করে আমার মানসম্মান ক্ষুন্ন ও সমাজে আমাকে হেয় করছে।

প্রকৃত তথ্য অনুযায়ী গত রাতে টাকা ও মদসহ আটক রিয়াল ও পায়েল স্বতন্ত্র প্রার্থীর ঘোড়া প্রতিকের কর্মী হিসেবে মাদক কারবারি এবং জুলাই হত্যার মামলা সহ নানা অভিযোগে যৌথবাহিনী কর্তৃক আটক হয়।
শুধু এ তথ্যই নয়, নির্বাচনের প্রথম থেকেই তিনি জামায়াত ইসলামীরের বিভিন্ন মিটিংয়ে বিভিন্ন প্রকার উস্কানীমূলক বক্তব্য দিয়ে বিএনপির ভাবমূর্তিও ক্ষুন্ন করছে। এছাড়াও তিনি একজন চাকুরীজিবি হয়ে সরকারী বেতন ভাতা ভোগ করে জামায়াত ইসলামীর রোকন হিসেবে একজন দলীয় কর্মীর কাজ করে যাচ্ছেন। তিনি নির্বাচনে একটি দলের পক্ষে অবস্থান নিয়েছেন

এদিকে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির আহমেদ জানান, আটকৃতরা মাদক ব্যবসায়ী, তারা কোন দলের নয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

এ প্রসঙ্গে সহকারী রিটানিং কর্মকর্তা ও শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদ বলেছেন, তার এহেন কর্মকাণ্ডের বিরুদ্ধে, ইতোমধ্যে মাদ্রাসা বোর্ড কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। আজকের অভিযোগের বিষয়টি নির্বাচন কমিশনসহ যথাযথ কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হবে এবং ওই মাদ্রাসার কেন্দ্রের ওপর বিশেষ নজরদারী রাখা হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading