সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মোংলায় যৌথ অভিযানে নিষিদ্ধ পলিথিন ও নেট জাল জব্দ

০ টি মন্তব্য 20 ভিউ 4 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

কাজী ওমর ফারুক , মোংলা
print news | মোংলায় যৌথ অভিযানে নিষিদ্ধ পলিথিন ও নেট জাল জব্দ | সমবানী

মোংলায় পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন, কোষ্টগার্ডের যৌথ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ নেট জাল ও পলিথিন জব্দ করা হয়েছে।

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ৬(ক) ধারা লঙ্ঘনের দায়ে নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাত করার অপরাধে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

শুক্রবার (৬ জুন) সকাল সাড়ে ১০টায় পৌর শহরের মেসার্স হাসান স্টোর ও তার গোডাউনে তল্লাশি চালিয়ে এসব পলিথিন জব্দ করা হয়। যৌথ এ অভিযানে নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরাফাত হোসেন।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন, কোষ্টগার্ডের যৌথ আভিযানিক একটি দল অভিযান চালিয়ে মেসার্স হাসান স্টোর ও তার গোডাউনে তল্লাশি চালায়। এসময় ব্যবহার ও বিক্রয় নিষিদ্ধ ২ হাজার কেজি পলিথিন এবং নেট জাল জব্দ করে।

সেইসাথে নেটজাল ও পলিথিন বিক্রি এবং সংরক্ষণের দায়ে মেসার্স হাসান স্টোরকে ২০ হাজার টাকা জরিমানা বা অর্থদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেন।

এসময় পরিবেশ অধিদপ্তরের ডাটা এন্ট্রি অপারেটর মো : সাইদুর রহমান সহ যৌথ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় দূষণবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেন।


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

থেকে আরও পড়ুন

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading